বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে চলছে বামদলের হরতাল

রায়হান করির, স্বদেশ নিউজ২৪.কম: সারাদেশে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বাম দলগুলোর বৃহস্পতিবার ডাকা আধাবেলা হরতাল চলছে। সকাল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে থেমে থেমে মিছিল করছে কয়েকটি বাম দলের ছাত্র সংগঠন ।৩০ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে দুপুর ২টা পর্যন্ত। এর আগে গত ২৩ নভেম্বর হরতালের কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এ হরতালে বিএনপি পূর্ণ সমর্থন দিয়েছে।

হরতাল চলাকালে সকাল ৮টার দিকে শাহবাগ থেকে একটি মিছিল বের করেন বাম নেতারা। মিছিলটি মৎস্য ভবন, প্রেসক্লাব, পুরাতন পল্টন, বায়তুল মোকাররম গেট থেকে ঘুরে কাকরাইল হয়ে আবার প্রেসক্লাবের সামনে এসে অবস্থান করে। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন।

এদিকে হরতালে যাতে কোনো অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সে জন্য রাজধানীর বিভিন্ন রাস্তায় পুলিশের সতর্ক অবস্থানও রয়েছে। ফলে হরতালে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।   এছাড়া বেলা বাড়ার সাথে সাথে ব্যবসা প্রতিষ্ঠান খুলতে শুরু করছে। এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির