ব্রিসবেন দলে যোগ দিলেন রুমানা

94340 rumanaফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া টি-টোয়েন্টি আসর ওমেন’স বিগ ব্যাশ লীগের (ডব্লিউবিবিএল) দল ব্রিসবেন হিটে যোগ দিলেন বাংলাদেশি তারকা রুমানা আহমেদ। আগামী ১০ই ডিসেম্বর আসরে প্রথম ম্যাচে মাঠে নামবে তার দল ব্রিসবেন হিট। নারীদের ক্রিকেটে বিশ্বের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক আসর বিগ ব্যাশ লীগে এবারই প্রথম কোনো বাংলাদেশি খেলোয়াড় সুযোগ পেলেন। অস্ট্রেলিয়ার ঘরোয়া এই আসরে এবার মেলবোর্ন স্টারস দলে সুযোগ পেয়েছেন বাংলাদেশি স্পিনার খাদিজাতুল কুবরাও। আসর সামেন রেখে রুমানা আহমেদ বলেন, ডব্লিউবিবিএল নারীদের ক্রিকেটে বিশ্বের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট এবং খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। প্রত্যেক নারী ক্রিকেটারই এখানে খেলতে চায়। আসরের খেলা প্রচারিত হয় বিশ্বব্যাপী, এটা বড় ব্যাপার। এখানে খেলার অভিজ্ঞতা আমাকে আরো ভালো অরাউন্ডার হয়ে উঠতে সাহায্য করবে। চলতি বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়কত্ব পান ২৬ বছর বয়সী রুমানা আহমেদ । বাংলাদেশের ক্যাপ মাথায় ক্যারিয়ারে ২০টি ওয়ানডে ও ৩১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এ লেগস্পিন-অলরাউন্ডার।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির