মানুষীর জন্য সালমানের এক বছর অপেক্ষা

94346 salman khanবলিউড সুপারস্টার সালমান খান বিশ্ব সুন্দরী মানুষী চিল্লারকে নিজের ছবিতে অভিষেক করাতে চান। ভারতের বিভিন্ন গণমাধ্যমে গতকাল বুধবার এ খবর প্রকাশিত হয়। কিন্তু মানুষীকে পেতে হলে সালমানকে এক বছর অপেক্ষা করতে হবে। বলিউড ডট কমের খবরে বলা হয়, প্রত্যেক বিশ্ব সুন্দরীকে গুডউইল অ্যাম্বাসেডর, রোল মডেল এবং এমনকি দাতব্য সংস্থার জন্য তহবিল সংগ্রহ করতে হয়। তাছাড়া বিশ্বের প্রসিদ্ধ কোনো কোম্পানির সঙ্গে তাদের বিশেষ কোনো চুক্তিও থাকতে পারে। সেই চুক্তি শেষ হওয়ার পরই তারা চলচ্চিত্রে অভিনয়ের জন্য স্বাক্ষর করতে পারে। মানুষীও বলেছে যে, এই মুহূর্তে বলিউডে আমার নজর নেই। সেটা অন্তত এক বছর। সংবাদ সম্মেলনে মিস ওয়ার্ল্ড বলেন, পরবর্তী এক বছর মাসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে কাজ করতে চাই। এই কারণে আমাকে চারটি মহাদেশ ভ্রমণ করতে হবে। সেই হিসেবে মানুষী যদি সালমানের প্রস্তাবে রাজিও হয়, তারপরও মিস ওয়ার্ল্ডকে নিজের সিনেমায় অভিষেক করাতে এক বছর অপেক্ষা করতে হবে বলিউড সুপারস্টারকে। এর আগে, ক্যাটরিনা কাইফ, সোনাক্ষী সিনহা, ডেইজি শাহ, জেরিন খানের মতো প্রতিভাবান অভিনেত্রীদের বলিউডে অভিষেক করানোর অভিজ্ঞতা রয়েছে তার। সেক্ষেত্রে বলিউডে গুঞ্জন সুলতান খ্যাত এই তারকার অফার লুফে নিতে পারেন মানুষী। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি বিশ্ব সুন্দরী।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির