আরজে রাফি সম্পাদনায় , স্বদেশ নিউজঃ

শুক্রবার বিকেলে পুরনো কেন্দ্রীয় কারাগারের সামনে গিয়ে দেখা গেছে, খালেদা জিয়ার জন্য নানা ধরনের ফল নিয়ে এসেছে তাঁর দলের নেতাকর্মী। তবে কাউকে কারাগারের ফটকের সামনেই যেতে দেওয়া হয়নি। পুলিশের ব্যারিকেডের পাশেই তাদের আটকে দেওয়া হয়।

গতকাল দুপুর আড়াইটার দিকে একটি ডালায় করে ফল নিয়ে আসেন বিএনপির দুই নেত্রী সুপ্রিম কোর্টের আইনজীবী ড. আরিফা জেসমিন নাহিন ও অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা। তাঁরা কারাগারের সামনে যেতে চাইলে পুলিশ আটকে দেয়।

আরিফা জেসমিন কালের কণ্ঠকে বলেন, ‘আমরা ম্যাডামের খোঁজখবর নেওয়ার জন্য এসেছি। কিছু ফল নিয়ে এসেছি, যদি সেগুলো পৌঁছানো যায় ম্যাডামের কাছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *