বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনশন করছে কুমিল্লা জেলা বিএনপি।

বুধবার সকালে জেলা বিএনপি কার্যালয়ে এ অনশন করা হয়। অনশনে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশীদ ইয়াছিন।

এ সময় কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, জেলা বিএনপির সহ সভাপতি মাহাবুবুর রহমান ভুইয়া, সৈয়দ জাহাঙ্গীর আলম, মহানগর বিএনপি নেতা আবদুর রউফ চৌধুরী ফারুক, বিএনপি নেতা ভিপি জসিম, মোস্তাফা জামান, রেজাউল কাইয়ুম, হাজী মাসুক, হাজী সফিউল আলম রায়হান, যুবদল নেতা ইউছুফ মোল্লা টিপু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *