গাজীপুরে আগুনে পুড়লো ছয় দোকান

গাজীপুরে পৃথক অগ্নিকাণ্ডে ফার্নিচারের দোকানসহ ছয়টি দোকান ও মালামাল পুড়ে গেছে।

রোববার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুনে কেউ হতাহত হয়নি।

সোমবার কালিয়াকৈর ফায়ার স্টেশনের অফিসার মো. কবিরুল ইসলাম বলেন, রোববার রাতে কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুত এলাকায় তানভীর হোসেনের মার্কেটের ফার্নিচারের দোকানে আগুন লাগে। মুহুর্তে আগুন পাশের দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে আগুনে ফার্নিচারের তিনটি দোকান ও মালামাল পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানান তিনি।

কবিরুল ইসলাম আরো বলেন, রাত ৯টার দিকে গাজীপুর মহানগরের শিমুলতলী এলাকায় নেওয়াজ মার্কেটে আগুন লাগে। এতে কাপড়ের দোকানসহ তিনটি দোকান পুড়ে যায়। গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি