রাফি সম্পাদনায় , স্বদেশ নিউজঃ
অনেকদিন পর ঘরের মাঠে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে জাতীয় দলের একাদশে সুযোগ পেয়েছিলেন এনামুল হক বিজয়। সৌম্য সরকারের ফর্মহীনতার সুযোগে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রমাণ করতে পারেননি একসময়কার জাতীয় দলের এই ওপেনার। তাই সিরিজ চলাকালীন সময়েই বাদ পড়েছেন আবার। কিন্তু এরপর ঘরোয়া ক্রিকেটে ফিরেই তার ব্যাটে রানের ফুলঝুড়ি ছুটছে।

চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলাঘরের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৮৬ রানে অপরাজিত ছিলেন আবাহনীর হয়ে খেলা বিজয়। দুই ম্যাচ পর রূপগঞ্জের বিপক্ষে খেলেছিলেন ৭৭ রানের ইনিংস। আজ বৃহস্পতিবার শেখ জামালের বিপক্ষে অবশেষে তিন অংকের দেখা পেলেন। তার ১২২ বলে ১১৬ রানের ইনিংসে ছিল ৬টি চার আর ৪টি ছক্কার মার। সময় নিয়েছেন ১৬৬ মিনিট।

আগে ব্যাটিংয়ে নেমে এনামুলের সেঞ্চুরি এবং মোসাদ্দেক হোসেনের ৪৯ রানে ভর করে ৭ উইকেটে ২৭০ রান তোলে আবাহনী। জবাবে ৪৫.৩ ওভারে ২২৩ রানেই গুটিয়ে যায় শেখ জামাল। অধিনায়ক নুরুল হাসানের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৮৩ রান। আবাহনীর ৪৭ রানের এই জয়ে শুধু বিজয়ের সেঞ্চুরি নয়; বড় অবদান আছে মাশরাফির। ৫ উইকেট নিয়ে একাই শেখ জামালের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *