ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়ায় শিক্ষা সফরের বাস খাদে পড়ে ১৫ জন আহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৯টায় ঢাক-আগরতলা সড়কের পৌর শহরের মসজিদ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, প্রভাষক মো. রাসেল ও মো. মুকাদ্দেছ। শিক্ষার্থীদের মধ্যে রয়েছে আক্তার, রাহমিনা, তামান্না, রুবেল, স্বর্ণা, খাদিজা, রাসেদা সাইমা, জান্নাত। অন্যদের নাম পরিচয় তাৎক্ষনিক ভাবে জানা যায়নি।

এদের মধ্যে পাঁচ শিক্ষার্থীকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী সুমন জানান, সকালে বৃষ্টি হওয়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে।

বাসটি কসবা উপজেলার গোপীনাথপুর শাহ আলম ডিগ্রী কলেজের শিক্ষা সফরের জন্য রিজার্ভ করা হয়েছিল। বাসটিতে ৭০ জন শিক্ষক- শিক্ষার্থী ছিলেন।

কলেজের অধ্যক্ষ মো. আকরাম হোসেন জানান, কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে বাসটি রওয়ানা হয়। বাসে ডিগ্রী ও অনার্স বিভাগের শিক্ষার্থীসহ ৭০জন ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *