ইতালিয়ান কাপের ফাইনালে জুভেন্টাস

আটলান্টাকে হারিয়ে ইতালিয়ান লিগের ফাইনালে উঠেছে টানা তিনবারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। সেমিফাইনালের প্রথম লেগে আটালান্টার মাঠে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল জুভেন্টাস। গতরাতে ফিরতি লেগে একই ব্যবধানে জয় পায় জুভিরা। আর তাতে দুই লেগ মিলিয়ে ২-০ ব্যধানে ইতালিয়ান কাপের ফাইনালে উঠেছে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির শিষ্যরা।

বুধবার রাতে ঘরের মাঠে প্রথমার্ধে গোলশূন্য ছিল জুভেন্টাস। বিশ্রাম শেষে ম্যাচের ৭৫ মিনিটে কাঙ্খিত গোলের দেখা পায় স্বাগতিকরা। ফরাসি মিডফিল্ডার ব্লেইস মাতুইদি ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় জুভেন্টাস।

এ সময় সফল স্পট কিকে জয়সূচক গোলটি করেন মিরালেম পিয়ানিচ। শেষ পর্যন্ত এ ব্যবধানেই লিড ধরে রেখে ইতালিয়ান কাপের ফাইনালে উঠে টানা তিনবারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। ৯ মে রোমের অলিম্পিক স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন জুভেন্টাসের প্রতিপক্ষ এসি মিলান। ফাইনালে উঠার লড়াইয়ে লাৎজিওকে পেনাল্টি শুটআউটে ৫-৪ গোলে হারিয়েছে এসি মিলান।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি