এবার ইনজুরিতে মোসাদ্দেক হোসেন

বাংলাদেশের ক্রিকেটারদের ওপর দিয়ে একটা ছোট খাট ঝড় বয়ে যাচ্ছে। ঝড়টা আর কিছুর না, ইনজুরির। আর এ তালিকাটা দিন দিন দীর্ঘ হচ্ছে। এরইমধ্যে ইনজুরির কারণে বিসিএল থেকে ছিটকে গেছেন তামিম ইকবাল, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসির হোসেন, মুশফিকুর রহিমের মত খেলোয়াড়রা। এবার সেই তালিকায় যোগ দিলেন মোসাদ্দেক হোসেন সৈকতও। বিসিএলের পঞ্চম রাউন্ডে ফিল্ডিং করতে গিয়ে ইনজুরিতে পড়েছেন মিডলঅর্ডার এই ব্যাটসম্যান।

চলতি বিসিএলে দক্ষিণাঞ্চলের হয়ে খেলা মোসাদ্দেক প্রথম দিন ২১ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিনে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে ব্যথা পেলেও দলের প্রয়োজনে আবারো ব্যাট হাতে নামেন তিনি। দ্বিতীয় ইনিংসেও ২২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন এই ক্রিকেটার।

ঢাকায় ফিরে শুক্রবার এক্সরে করানোর কথা রয়েছে মোসাদ্দেকের। এর পরই বোঝা যাবে এই অলরাউন্ডারের চোট কতটা গুরুতর।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি