আবারো জুটি বাঁধলেন জনপ্রিয় মডেল ও তারকা জুটি নোবেল ও পূর্ণিমা। তারা অভিনয় করলেন একটি বিজ্ঞাপনে। উত্তরার একটি শপিংমলের বিজ্ঞাপন এটি। এর পরিচালনা করছেন রানা মাসুদ।

এদিকে, শুক্রবার থেকে উত্তরায় শুরু হয়েছে এর শুটিং। এই প্রসঙ্গে নোবেল বলেন, আগে থেকেই আমি বেছে বেছে কাজ করি। তারই ধারাবাহিকতা এখনো রয়েছে। এই বিজ্ঞাপনটির কনসেপ্ট অনেক ভালো লেগেছে, তাই কাজটি করছি।

পূর্ণিমা বলেন, নোবেল ভাইয়ের সঙ্গে আগেও কাজ করা হয়েছে, এটি প্রথম নয়। বিজ্ঞাপনটির গল্প ভালো, তাই আমরা একসঙ্গে বিজ্ঞাপনটি করছি।

এদিকে, বিজ্ঞাপনটি শিগগির দেশের সবকটি চ্যানেলে একযুগে প্রচার হবে বলে জানিয়ছেন নির্মাতা।

নোবেলকে উৎসবকেন্দ্রিক নাটকগুলোতে মাঝে মাঝে অভিনয় করতে দেখা যায়। এখন দেশের শীর্ষ এক মুঠোফোন প্রতিষ্ঠানের বড় দায়িত্বও পালন করছেন তিনি। অন্যদিকে চিত্রনায়িকা পূর্ণিমা ব্যস্ত রয়েছেন উপস্থাপনা ও অভিনয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *