খুলনায় ২০০ কর্মীর বাড়িতে পুলিশের হানা: বিএনপি প্রার্থী মঞ্জু

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, গতকাল মঙ্গলবার রাতে প্রায় ২০০ নেতা-কর্মীর বাসায় পুলিশ অভিযান চালিয়েছে। সাতজনকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে গত পাঁচ দিনে পুলিশ প্রায় ১০০ কর্মীকে গ্রেপ্তার করেছে।

আজ বুধবার সকালে খুলনায় নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, ‘যত ভয়ভীতি দেখানো হোক না কেন, আমাদের কর্মীরা মাঠ ছেড়ে যাবে না, ভোটকেন্দ্র ছেড়ে যাবে না।’ তিনি নিজেও মাঠ ছেড়ে কোথাও যাবেন না বলে জানান নজরুল ইসলাম মঞ্জু।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সোনালি সেন অবশ্য বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তারের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি আজ সকালে প্রথম আলোকে বলেন, গত রাতে ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১৮ জনই মাদক ব্যবসায়ী। বাকিরা নিয়মিত মামলার আসামি। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের রাজনৈতিক পরিচয় দেখা হয়নি।

পুলিশ বিএনপির নেতা-কর্মীদের বাসায় হানা দেয়নি বলেও দাবি করেন সোনালি সেন।

১৫ মে খুলনা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির নেতাদের অভিযোগ, ব্যাপক ধরপাকড় করা হচ্ছে। এ ছাড়া গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিত হওয়ায় খুলনা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে শঙ্কিত বিএনপি ।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি