বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ বাতিল করলো অস্ট্রেলিয়া

আর্থিকভাবে লাভবান হবে না- এই অজুহাতে বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর বাতিল করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। চলতি বছরের শেষের দিকেই বাংলাদেশের বিপক্ষে নিজেদের মাটিতে এই সিরিজ আয়োজন করার কথা ছিল অসিদের। বছরের শেষের দিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজ আয়োজন ‘অহেতুক’ বলেই মনে করছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। তারা মনে করছে, বাংলাদেশের বিপক্ষে সিরিজের ম্যাচগুলো অস্ট্রেলিয়ানদের মধ্যে কোনো আগ্রহই […]
আনকাট ছাড়পত্র পেল কায়েস আরজু-পরীমনির ‘আমার প্রেম আমার প্রিয়া’

ঈদকে ঘিরে মুক্তির মিছিলে যুক্ত হল কায়েস আরজু-পরীমনি জুটির সিনেমা ‘আমার প্রেম আমার প্রিয়া’। নির্মাতা শামীমুল ইসলাম শামীম পরিচালিত প্রথম ছবি এটি। মঙ্গলবার সেন্সর বোর্ড আনকাট ছাড় পত্র দিয়েছে ছবিটি। সেন্সর বোর্ডে যারা ছবিটি দেখেছেন প্রত্যেকেই প্রসংশা করেছেন বলে জানালেন নির্মাতা। ছাড়পত্র হাতে পেয়ে ঈদে ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানালেন। শামীমুল ইসলাম শামীম […]
শিল্পখাতে কমেছে নারীর কর্মসংস্থান:সিপিডি

দেশের শিল্পখাতে নারীর কর্মসংস্থান কমেছে। গত তিন বছরে এর পরিমান সাড়ে ৮ লাখ। বুধবার রাজধানীর একটি হোটেলে ‘প্রোমোটিং ফিমেল এমপ্লয়মেন্ট ইন বাংলাদেশ ফর রিয়েলাইজিং ডেমোগ্রাফিক ডিভিডেন্স’ বিষয়ক সেন্টার ফর পলিসি ডায়ালগ(সিপিডি)’র এক প্রতিবেদনে এসব তথ্য ওঠে আসে। প্রতিবেদনটি উপস্থাপন করেন সিপিডির বিশেষ ফেলো মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান বলেন, নারী বান্ধব কর্মক্ষেত্র সৃষ্টি করতে হবে। তা […]
সোহরাওয়ার্দী উদ্যানকে দৃষ্টিনন্দন করা হবে: গণপূর্ত মন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধের স্মৃতিসম্বলিত স্থান সংরক্ষণ করা হচ্ছে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানকে দৃষ্টিনন্দন করে সাজানো হবে। তিনি বলেন, যে স্থান থেকে বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণের মাধ্যমে স্বাধীনতার ডাক দিয়েছিলেন, যে স্থানে পাকিস্তান হানাদার বাহিনী নিঃশর্ত আত্মসমর্পন করেছিল, সেই স্থানটির স্মৃতিও মুছে ফেলার ষড়যন্ত্র করা হয়েছিল। সরকার সেইসব স্থানের […]
মালয়েশিয়ায় ভোট গ্রহণ শুরু, একজনের মৃত্যু

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে মালয়েশিয়ায়। তবে ভোট দিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে মারা গেছেন লোর ভুন ছোর (৭৮) নামের একজন প্রবীণ। পেটালিং জয়ায় তিনি তামান পেটালিং ভোট কেন্দ্রে লম্বা লাইনে দাঁড়িয়ে ছিলেন। স্থানীয় সময় সাড়ে ৯টার সময় তিনি সেখানে অচেতন হয়ে পড়ে যান। এরপরই তার মৃত্যু ঘটে। লোর তার স্ত্রী ও এক ছেলেকে […]
একাদশে ফিরছেন মোস্তাফিজ?

মুম্বই ইন্ডিয়ান্সের শেষ চার ম্যাচে একাদশে জায়গা পাননি মোস্তাফিজুর রহমান। তবে আজ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে একাদশে ফিরতে পারেন বাংলাদেশি এ পেসার। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন জেপি ডুমিনি বা বেন কাটিং। বিশেষজ্ঞ ধারভাষ্যকার আকাশ চোপড়া মনে করেন অজি অলরাউন্ডার বেন কাটিংয়ের পরিবর্তে মোস্তাফিজকে একাদশে সুযোগ দেয়া উচিৎ। চার ম্যাচে ব্যাট হাতে প্রোটিয়া তারকা জেপি […]
সুচিত্রা হচ্ছেন মেহজাবিন

বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সূচিত্রা সেন। এখনো চলচ্চিত্রপ্রেমীদের কাছে তিনি দারুণ সমাদৃত। এই সময়ের নায়িকারা তাকে আইডল ভাবেন। এবার সূচিত্রা সেন আসছেন ছোট পর্দায়। তবে নায়িকা হয়ে নন। তিনি থাকছেন একটি নাটকের গল্পে। সুচিত্রার চরিত্রে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিনকে। হাবিব শাকিলের ‘রাজ্জাক-সুচিত্রা’ শীর্ষক একটি নাটকে এভাবে দেখা যাবে এই অভিনেত্রীকে। চরিত্রটি নিয়ে মেহজাবিনও […]
মুখ বন্ধ রাখতে পারলেন না ওবামা

ক্ষমতা থেকে বিদায় নেয়ার পর বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সম্পর্কে তেমন কোনো কথা বলেন নি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। এরই মধ্যে অনেক বিতর্কিত কাণ্ড ঘটিয়েছেন ট্রাম্প। তা নিয়েও কিছু বলেন নি ওবামা। কিন্তু তার সময়ে করা ২০১৫ সালের ইরান চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে একেবারে প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এবার মুখ বন্ধ রাখতে পারেন নি […]
অবশেষে জয়ের দেখা পেল রাজস্থান

চলতি ভারতীয় প্রিমিয়ার লীগে (আইপিএল) টানা তিন ম্যাচই হেরেছিল রাজস্থান রয়্যালস। মঙ্গলবার আইপিএলে দুর্দান্ত এক জয় পেযেছে তারা। কিংস ইলেভেন পাঞ্জাবকে ১৫ রানে হারিয়ে কোয়ালিফায়ারের আশা বাঁচিয়ে রাখলো আজিঙ্কা রাহানের দল। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রাজস্থান। ৬৪ রানে দুই উইকেট হারালেও দলের রানের চাকা সচল রাখেন জস বাটলার ও সানজু স্যামসন। দুজনে গড়েন […]
সোনমের বিয়েতে সালমান ও শাহরুখের নাচ-গান

দীর্ঘদিনের প্রেমিক আনন্দ আহুজার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন বলিউড তারকা সোনম কাপুর। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে গতকাল বিকালে মুম্বইয়ের পাঁচতারকা হোটেল ‘লীলা’র বলরুমে আয়োজন করা হয় সোনমের বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠান। সোনমের বিয়ে শাহরুখ খান ও সালমান খানকে আবার একমঞ্চে হাজির করে। ‘জুড়–য়া’ ছবির চলতি হ্যায় কেয়া নও সে বারা গানে নাচতে দেখা যায় শাহরুখ-সালমানকে। এ সময় মিকা […]
নেইমারকে কেনার জোর প্রচেষ্টা চালাচ্ছে রিয়াল

মার্শেইয়ের বিপক্ষে গত ফেব্রুয়ারিতে পায়ের পাতার হাড় ভেঙে নেন নেইমার। পিএসজির হয়ে সেটাই সম্ভবত তাঁর শেষ ম্যাচ হয়ে গেছে, অন্তত স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো এমনটাই মনে করছে। ‘এএস’ জানিয়েছে, নেইমারকে বিক্রির গোটা প্রক্রিয়ার জন্য ২৬ কোটি ইউরো মূল্য নির্ধারণ করেছে পিএসজি। ফুটবল নিয়ে স্প্যানিশ টিভি অনুষ্ঠান ‘এল চিরিনগুইতো’ প্রথম এ খবরটি প্রকাশ করেছে পিএসজিতে নেইমার তাহলে শেষ […]
খুলনায় ২০০ কর্মীর বাড়িতে পুলিশের হানা: বিএনপি প্রার্থী মঞ্জু

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, গতকাল মঙ্গলবার রাতে প্রায় ২০০ নেতা-কর্মীর বাসায় পুলিশ অভিযান চালিয়েছে। সাতজনকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে গত পাঁচ দিনে পুলিশ প্রায় ১০০ কর্মীকে গ্রেপ্তার করেছে। আজ বুধবার সকালে খুলনায় নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, ‘যত ভয়ভীতি দেখানো […]
কোটা বাতিলে কালকের মধ্যে প্রজ্ঞাপন না হলে রোববার থেকে আন্দোলন

কোটা বাতিল করে কাল বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে আগামী রোববার থেকে আবার আন্দোলন শুরু হবে বলে জানিয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। পূর্বঘোষণা অনুসারে, আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মানববন্ধন শেষে এ ঘোষণা দেওয়া হয়। কোটা বাতিলসংক্রান্ত প্রজ্ঞাপন জারিতে সরকার নাটক শুরু করেছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের […]
অন্যরকম প্রীতি

কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। নিজ দলের প্রতি ম্যাচেই গ্যালারিতে উপস্থিত থাকেন তিনি। দল হারুক আর জিতুক ম্যাচ শেষে ঠিকই মাঠে নেমে আসেন এ তারকা। দলের হারে মন খারাপ করলেও তাকে দেখা যায় মাঠে নেমে খেলোয়াড়দের সান্ত্বনা দিতে। আর দল জিতলে তো কথাই নেই, সতীর্থদের জড়িয়ে ধরে জয় উদযাপনের আনন্দে শামিল হন […]
রোববার থেকে ফের আন্দোলন

আগামীকালের মধ্যে কোটা বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ না করলে রোববার থেকে ফের বিশ্ববিদ্যালয়-কলেজগুলোতে আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক মানববন্ধন থেকে এ হুশিয়ারি দেন তারা। বেলা ১১টা থেকে সারাদেশে একযোগে প্রজ্ঞাপন প্রকাশের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার […]