এতিমের টাকা আত্মসাৎ করায় কারাগারে খালেদা জিয়া: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাগারে থাকার বিষয়ে প্রধানমন্ত্রীশেখ হাসিনা বলেছেন, সরকার তাকে কোনো রাজনৈতিক কারণে আটক করেনি। তিনি এতিমের অর্থ আত্মসাৎ করে বর্তমানে কারাগারে।

১১ জুলাই, বুধবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন-৪২-এর এমপি নূরজাহান বেগমের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা তাকে রাজনৈতিকভাবে আটক করিনি। এটা চাইলে আমরা ২০১৫ অথবা ২০১৪ সালের দিকেই করতে পারতাম। তিনি আদালতের রায়ে কারাগারে রয়েছেন। দীর্ঘ ১০ বছর এই মামলার কার্যক্রম পরিচালনা হয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপিতে অনেক বিজ্ঞ উকিল ও ব্যারিস্টার রয়েছেন। তবে আদালতে তারা খালেদা জিয়াকে নির্দোষ প্রমাণ করতে পারেননি।’

শেখ হাসিনা আরও বলেন, ‘আদালতের রায়ের আগমুহূর্তে দলের গঠনতন্ত্র (সেকশন-৭) পরিবর্তন করে বিএনপি। কারণ তিনি (খালেদা জিয়া) জানতেন তিনি অপরাধী। দলের গঠনতন্ত্রের সেকশন-৭ পরিবর্তনের মাধ্যমে আদালতে দোষী সাব্যস্ত হলেও বিএনপির নেতৃত্বে থাকার সুযোগ সৃষ্টি হয়েছে।’

শেখ হাসিনা বলেন, ‘এটি নারী জাতি, যারা মায়ের জাত, তাদের জন্য কলঙ্ক। কীভাবে একজন নারী, যিনি কিনা মা, তিনি কীভাবে এতিমের টাকা আত্মসাৎ করেন?’

এ সময় নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সরকারের সময় ছয় হাজারের বেশি স্থানীয় সরকার ও অন্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে কেউ এ নির্বাচন আয়োজনের বিপক্ষে সুনির্দিষ্ট কোনো অভিযোগ উত্থাপন করতে পারেনি।’

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি