বিএনপি ক্ষমতায় এলে দেশ সন্ত্রাসের লীলাভূমি হবে: কাদের

image 46261 1531302568

ক’দিনের জন্যও বিএনপি ক্ষমতায় এলে দেশ সন্ত্রাসের লীলাভূমিতে পরিণত হবে। আমরা একদিনের জন্য বিএনপির হাতে ক্ষমতা ছেড়ে দিলে বাংলাদেশ রসাতলে যাবে। একদিনেই দেশে রক্তের নদী বয়ে যাবে, একদিনেই দেশ সন্ত্রাসের লীলাভূমি হয়ে যাবে, পুরনো হাওয়া ভবন খাওয়া ভবনে রূপান্তর হবে। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (১১ জুলাই) […]

কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে

image 46281 1531312056

রাজধানীর কারওয়ান বাজারের কাঁচামাল আড়তের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার বিকেল সাড়ে ৫টার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে বিকেল দুপুর ৪টা ৫৫ মিনিটে আড়তের ভেতরে থাকা হোটেল ফয়সালের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ আগুন লাগার ঘটনা ঘটে। এতে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে হোটেলের আশপাশে থাকা ঘোটা মশলার ভাঙ্গানোর […]

বাসের ধাক্কায় প্রাণ গেল রিকশা চালকের

image 46235 1531289038

বাসের ধাক্কায় মো. খোকন (৪৫) নামে এক রিকশা চালক নিহত হয়েছেন। মঙ্গলবার দিনগত মধ্যরাতে কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খোকন নোয়াখালীর হাজীপুরের নুর ইসলামের ছেলে। মইজ্জ্বার টেকের ইউনুছ মার্কেটে তিনি ভাড়া বাসায় থাকতেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই মো. আলাউদ্দিন তালুকদার বলেন, বাসের ধাক্কায় গুরুতর আহত এক রিকশা […]

চুয়াডাঙ্গায় আড়াই কেজি সোনাসহ ২ চোরাকারবারী আটক

image 46287 1531315159

চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে ৮টি স্বর্ণের বারসহ দু’চোরাকারবারীকে আটক করেছে যশোর বেনাপোল শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। জব্দকৃত স্বর্ণের বারের ওজন ২ কেজি ৫’শ ৯৪ গ্রাম। যার আনুমানিক মূল্য ১ কোটি ৩০ লাখ টাকা। আজ বুধবার বিকেলে জেলার দর্শনা জয়নগর চেকপোস্টে অভিযান চালিয়ে ওই স্বর্ণের বারসহ তাদের আটক করা হয়। আটক পাচারকারীরা হলেন- ঢাকা নবাবগঞ্জের চান্দামাত্রা গ্রামের কোসাই […]

দক্ষিণ আফ্রিকায় প্লেন দুর্ঘটনায় নিহত ১

image 46251 1531298286

দক্ষিণ আফ্রিকায় একটি চার্টার বিমান দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। মঙ্গলবারের ওই ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন। প্যারামেডিক কোম্পানি ইআর২৪-র একজন মুখপাত্র রাসেল মেইরিং বলেছেন, রাজধানী প্রিটোরিয়ায় দুর্ঘটনার শিকার ওই বিমানের আরোহীদের আঘাত সামান্য থেকে গুরুতর। খবর সিবিএস নিউজের। কর্মকর্তারা জানাচ্ছেন, ওয়ান্ডারবুম এলাকায় একটি বিমানবন্দরের সামনে এই দুর্ঘটনা ঘটে। একটি ভিডিওতে দেখা গেছে, বিমানটি উড্ডয়নের […]

শিশুদের সঙ্গে যৌন সম্পর্কে আগ্রহীদের ফাঁদে ফেলেন তিনি

online 11 7 2018 1531449919

রাতে খাওয়া-দাওয়া করে সন্তানদের ঘুম পাড়ান। এরপর স্কুলছাত্রী সেজে বয়স্ক পুরুষদের সঙ্গে ইন্টারনেটে চ্যাট করেন চেলসি হান্টার (ছদ্মনাম)। উদ্দেশ্য শিশুদের সঙ্গে যৌন সম্পর্ক করতে চাওয়া পুরুষদের খুঁজে বের করে পুলিশের হাতে তুলে দেওয়া। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে চেলসি বিবিসিকে বিষয়টি জানিয়েছেন। সেই সাক্ষাৎকারে অনলাইনে কাজের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত কথা বলেন ওই নারী। তিনি জানান, দুই […]

মিষ্টিতে তেলাপোকা, বোস ব্রাদার্সকে জরিমানা

2087241885

চট্টগ্রাম মহানগরীর সদরঘাট কালীবাড়ি এলাকায় মিষ্টিতে তেলাপাকা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি রাখা এবং বাসি মিষ্টি বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। ১১ জুলাই, বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা ইসলামের নেতৃত্ব এই অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা ইসলাম জানান, ভেজাল খাদ্যের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে কালীবাড়ির কয়েকটি […]

ভারতে হোয়াটসঅ্যাপ ভাইরাল মেসেজে ধরা পড়লো ধর্ষক

image 46259 1531302057

ভারতের মধ্য প্রদেশে হোয়াটসঅ্যাপে ভাইরাল হওয়া মেসেজের সূত্র ধরে এক ধর্ষণকারীকে খুঁজে বের করেছে পুলিশ। ধর্ষণের শিকার সাত বছর বয়সী একটি মেয়ে। গত ২৬ জুন বিদ্যালয় থেকে সে আর বাড়ি ফেরেনি বলে পুলিশকে জানায় শিশুটির বাবা-মা। খবর বিবিসি বাংলা। নিখোঁজের পরদিন অচেতন ও রক্তাক্ত অবস্থায় মেয়েটিকে কাছের একটি বাস স্টেশনের নিরিবিলি এক কোণে পড়ে থাকতে […]

একসঙ্গে আসছে দুই সুপারহিরো

image 46286 1531315048

অদ্ভুত ক্ষমতাসম্পন্ন সেই পিঁপড়ামানবের কথা ভুলে যাননি নিশ্চয়ই দর্শকরা। অবিশ্বাস্য সব কর্মকান্ডে কি দারুণ চমকই না দিয়েছিলো সে! হলিউডের সিনেমাপ্রেমীদের বোঝার বাকি নেই যে, বলা হচ্ছে ‘অ্যান্ট-ম্যান’-এর কথা। ২০১৫ সালে পর্দায় আসা মার্ভেলের এই সুপারহিরো দারুণভাবে দর্শকের মনে জায়গা করে নিয়েছে। মুক্তির পরপরই বক্স-অফিসের শীর্ষস্থানে উঠে গিয়েছিলো পল রুড অভিনীত ‘অ্যান্ট-ম্যান’। প্রথম তিন দিনে সিনেমাটি […]

নাফ নদী থেকে জেলের লাশ উদ্ধার

194611 bangladesh pratidin Capturebd

টেকনাফে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ হওয়া আলী আকবর নামে এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে নাফ নদীর ১নং সুইচ গেট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আলী আকবর টেকনাফ সদর ইউপিস্থ ডেইল পাড়া এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানান, উদ্ধার হওয়া জেলের […]

এতিমের টাকা আত্মসাৎ করায় কারাগারে খালেদা জিয়া: প্রধানমন্ত্রী

pm sohrawardi uddan 1 1288313306

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাগারে থাকার বিষয়ে প্রধানমন্ত্রীশেখ হাসিনা বলেছেন, সরকার তাকে কোনো রাজনৈতিক কারণে আটক করেনি। তিনি এতিমের অর্থ আত্মসাৎ করে বর্তমানে কারাগারে। ১১ জুলাই, বুধবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন-৪২-এর এমপি নূরজাহান বেগমের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা তাকে রাজনৈতিকভাবে আটক করিনি। এটা চাইলে আমরা ২০১৫ অথবা ২০১৪ সালের দিকেই করতে পারতাম। তিনি আদালতের […]

বোয়ালমারীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১৪ জুলাই

174350 bangladesh pratidin Picture Boalmarbd

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও প.প অধিদপ্তরের আয়োজনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. তাপস বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি […]

দুই মামলায় খালেদার জামিন শুনানি ৩১ জুলাই

173630 bangladesh pratidin khlda 005

মানহানির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানির জন্য আগামী ৩১ জুলাই দিন ধার্য করেছেন আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. ইমরুল কায়েস শুনানির জন্য ওই দিন ধার্য করেন। এর আগে আদালতে খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার এবং জিয়া উদ্দিন জিয়া জামিন চেয়ে আবেদন করেন। খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার […]

ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের কোনও পরিবর্তন হয়নি: বার্নিকাট

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের কোনও পরিবর্তন হয়নি। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের কাছে তিনি একথা বলেন। মার্শা বার্নিকাট আরও বলেন, পররাষ্ট্র সচিবের সঙ্গে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের সম্পর্ক অতীতের মতোই আছে, এতে কোনও পরিবর্তন আসেনি। […]

ক্রিকেট তারকার সঙ্গে বাড়িতে বসেই প্রেমে মশগুল এষা গুপ্তা

702702 esha hardik 1439825583

অভিনেত্রী এলি আব্রামের পর এষা গুপ্তার সঙ্গে মন মজিয়েছেন ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডে। বেশ কিছুদিন ধরেই সম্পর্কে রয়েছেন তারা। কিন্তু নিজেদের প্রেমের ব্যাপারটি প্রকাশ্যে আনতে চান না এই দুই তারকা। আর তাই তো দুজনকে একসঙ্গে বাইরে ঘুরতেও দেখা যায় না। পিঙ্কভিলার দাবি,নিজেদের বাড়িতেই প্রেমের পর্ব সেরে নিচ্ছেন হার্দিক ও এষা। এদিকে ডিএনএ বরাতে জানা যায়, হার্দিক […]