পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষে শিশুসহ নিহত ৫

গাইবান্ধার পলাশবাড়ীতে সড়কের পাশে থেমে থাকা টাক্টরের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে পাঁচজন নিহত ও কমপক্ষে ৯ জন আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন রাইচমিল এলাকায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষনিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পলাশবাড়ী থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, গাইবান্ধা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘অনাবিল পরিবহণ’ নামে একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে ওই এলাকায় থেমে থাকা একটি টাক্টরকে ধাক্কা দিয়ে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুটিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চার বাসযাত্রী নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর ৮ বছরের একটি শিশু মারা যায়। এ ঘটনায় পলাশবাড়ী উপজেলা শহরে বিদ্যুৎ সরবরাহ তখন থেকে বন্ধ আছে।

তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সড়ক থেকে বাস ও ট্রাক্টর সরানো হচ্ছে। তবে বাস ও ট্রাক্টরের চালক ও হেলপাররা পালিয়ে গেছে।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির