বোকো হারামের হামলায় ৩০ নাইজেরীয় সেনাসদস্য নিহত

নাইজেরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, জঙ্গিগোষ্ঠী বোকো হারামের সঙ্গে বন্দুকযুদ্ধে কমপক্ষে ৩০ জন সেনাসদস্য নিহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপি শনিবার জানিয়েছে, বোকো হারামের কয়েক ডজন যোদ্ধা বোর্নো প্রদেশের জারি গ্রামের সেনাঘাঁটিতে বৃহস্পতিবার হামলা চালায়। এসময় তারা কিছু সময়ের জন্য ওই সেনাঘাঁটি দখল করে নেয়। খবর আল-জাজিরার।

নাইজেরিয়া সেনাবাহিনীর একজন কর্মকর্তা বলেছেন, তারা ট্রাকে করে এসেছিল। তাদের কাছে ভারী অস্ত্রশস্ত্র ছিল এবং সেনাসদস্যদের সঙ্গে বোকো হারামের যোদ্ধাদের এক ঘণ্টা বন্দুকযুদ্ধ হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, বোকো হারামের যোদ্ধাদের হামলায় সেনাসদস্যরা সাময়িক সময়ের জন্য ঘাঁটি থেকে সরে যায়। পরে তাদের সাহায্যার্থে আরও সেনাসদস্য পাঠানো হয়।

আরেকজন সেনা কর্মকর্তা বলেন, বোকো হারামের জঙ্গিরা সেনাবাহিনীর অস্ত্রশস্ত্র নিয়ে নেয়। তবে বিমান হামলার মাধ্যমে তাদের ঘাঁটি থেকে হটিয়ে দেয়া হয়।

নাইজেরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, বিমান হামলায় বোকো হারামের বহু জঙ্গি নিহত হয়েছেন।

এদিকে নিকটবর্তী গারুন্ডা গ্রাম থেকে বোকো হারামের জঙ্গিরা এই ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত মাসে গারুন্ডা গ্রামের সেনাঘাঁটিতে বোকো হারামের জঙ্গিদের হামলায় ১৭ সেনাসদস্য নিহত এবং আরও ১৪ জন আহত হয়।

উল্লেখ্য, প্রায় এক দশক ধরে নাইজেরিয়ার বিভিন্ন স্থানে বিশেষ করে বোর্নো প্রদেশে জঙ্গি হামলা চালাচ্ছে বোকো হারাম। ২০০৯ সাল থেকে জঙ্গিগোষ্ঠীটি তাদের লড়াই শুরু করার পর এখন পর্যন্ত ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। একইসঙ্গে বাস্তুচ্যুত হয়েছেন আরও ২০ লাখের বেশি মানুষ।

আরও পড়ুন :

আরো দেখুন

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি

হরমুজ প্রাণালি দ্রুত না খুললে ইরানে কঠোরভাবে হামলা চালানো হবে: ট্রাম্প

হরমুজ প্রণালি খুব শিগগিরই খুলে দিতে হবে, অন্যথায় ইরানকে ‘খুব কঠোরভাবে’ আঘাত করা হবে