কিরগিজস্তানে ২০ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ পড়তে পারবেন এমন মসজিদ উদ্বোধন

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে ‘সেন্ট্রাল ইমাম সেরাহসি মসজিদ’ উদ্বোধন করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সাত হাজার স্কয়ার মিটার জায়গার এই মসজিদে একসঙ্গে ২০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। তুরস্ক সরকার নির্মিত এই মসজিদ সামাজিক ও ধর্মীয় কমপ্লেক্স হিসেবে ব্যবহার করা হবে। রোববার(২ সেপ্টেম্বর ২০১৮) তিনি মসজিদটি উদ্বোধন করেন। খবর তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি সাফাক। এরদোগান […]
কলকাতায় ঝোপের প্লাস্টিকে ১৪ শিশুর দেহ নয়, মেডিকেল বর্জ্য

দক্ষিণ কলকাতার হরিদেবপুরে একটি ফাঁকা জমিতে প্লাস্টিকের প্যাকেটের মধ্যে ১৪ নবজাতকের মৃতদেহ উদ্ধারের খবর পাওয়া গিয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও পুলিশ কমিশনার রাজীব কুমার। প্রথমে নবজাতকের মৃতদেহ কথা বলা হলেও, পরে পুলিশ জানিয়েছে, যা পাওয়া গেছে তা মেডিকেল বর্জ্য। খবর পশ্চিমবঙ্গ দৈনিক আনন্দ বাজার। হরিদেবপুরে একটি ফাঁকা জমি থেকে প্লাস্টিকের […]
স্বামীর নামে নামকরণ শক্ত গুনাহ

মুসলিম নারীদের অনেকেই বিয়ের পরে নিজের নাম পরিবর্তন করে স্বামীর নামকে নিজের নামের অংশ বানিয়ে ফেলে। হাল জামানায় এটি একটি ফ্যাশনে পরিণত হয়েছে। যেমন : একজন মেয়ের বাবার দেয়া নাম ফাতেমা। রফিক নামে একজনের সাথে বিয়ের পর তার নাম হয়ে যায় মিসেস রফিক বা ফাতেমা রফিক। ইসলামি শরিয়ার দৃষ্টিতে এটি ঠিক নয়। মুসলিম নারীদের উচিত […]
মোবাইল ফোনে ম্যালওয়্যারের আক্রমণ বেড়েছে ৯২%

শ্বব্যাপী মোবাইল ফোনে ম্যালওয়্যারের আক্রমণ বাড়ছে। গত ছয় মাসে মোবাইল ফোনে জিরো-ডে ম্যালওয়্যারের আক্রমণ বেড়েছে ৯২ শতাংশ। মোবাইল সাইবার নিরাপত্তা কোম্পানি প্রাডেও ল্যাব প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। খবর টেলিকম এশিয়া। মোবাইল ফোনে জিরো-ডে ম্যালওয়্যারের আক্রমণ বেড়ে যাওয়ায় এটা স্পষ্ট, হ্যাকাররা এখন এন্টারপ্রাইজ গ্রাহকদের লক্ষ্য করে তত্পরতা বাড়াচ্ছে এবং ডিভাইসের নিরাপত্তা ব্যবস্থা […]
চা উৎপাদনের লক্ষ্য অর্জনে পিছিয়ে বাংলাদেশ

জুন থেকে সেপ্টেম্বর দেশে চায়ের ভরা মৌসুম। এ সময় পর্যাপ্ত বৃষ্টিপাত ও অনুকূল আবহাওয়ার কারণে দেশের বাগানগুলোয় বছরের অন্যান্য সময়ের তুলনায় সবচেয়ে বেশি চা উৎপাদন হয়। তবে এবার পরিস্থিতি ভিন্ন। উৎপাদনকারী অঞ্চলগুলোয় প্রয়োজনীয় বৃষ্টিপাতের অভাবে চা উৎপাদন আগের তুলনায় কমার আশঙ্কা তৈরি হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বছরের প্রথম সাত মাসে (জানুয়ারি-জুলাই) দেশে পানীয় পণ্যটির […]
অফিসে যাবার পথে বাসের চাপায় পুলিশ কর্মকর্তা নিহত

রাজধানীর মিরপুরের রাইনখোলায় ঈগল পরিবহনের একটি বাসের চাপায় রূপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেল চালিয়ে অফিসে যাচ্ছিলেন। রোববার বিকেল সাড়ে তিনটায় রাজধানীর শাহ আলী থানাধীন রাইনখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, নিহতের মরদেহ সোহরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দসহ বাসের চালক ও তার সহকারীকে […]
ঈগল বাস চাপায় মিরপুরে এসআই নিহত

স্বদেশ নিউজ২৪.কম: আজ রাজধানীর মিরপুর রাইনখোলায় ঈগল পরিবহন এর বাস চাপায় শাহ আলি থানার এসআই উত্তম ঘটনা স্থলেই নিহত হয়েছেন। ঘটনার পর স্থানীয় জনগনরা গাড়িসহ চালককে আটক করেছে। এখনও চলছে মৃত্যু মিছিল। কিছুদিন আগেই এই সড়ক দুর্ঘটনায় ছাত্র-ছাত্রী নিহত হবার ঘটনায় দেশব্যাপী ছাত্র আন্দোলন হয়। সেই আন্দোলন এর দাবী সরকার মেনে নিলেও এখনও মৃত্যু মিছিল থেমে থাকেনি। ছবি- […]
এমবাপের জার্সি পরা শিশুকে নিজের জার্সি দিলেন নেইমার

শনিবার রাতে নিমেসের বিপক্ষে ৪-২ গোলে জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে একটি করে গোল করেছেন দলটিতে খেলা সব বড় বড় নামগুলো। নেইমার, অ্যাঞ্জেলো ডি মারিয়া, কিলিয়ান এমবাপে ও এডিনসন কাভানি প্রতিপক্ষের জালে বল জড়ান। ম্যাচ শেষে এক খুদে ভক্তের সঙ্গে কাটানো মুহূর্তের ভিডিও এখন ভাইরাল। নিমেসের মাঠে প্রথমার্ধেই দুটি গোল […]
বাধ্য হয়ে কোনও কাজ করতে রাজি না: পরীমণি

ঢালিউড নায়িকা পরীমণি এবার জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। সম্প্রতি এটিএন বাংলায় প্রচারিত ‘সেন্স অব হিউমার’ অনুষ্ঠানে এসে পরীমণি বলেন, ‘আমি বাধ্য হয়ে কোনও কাজ করতে রাজি না।’ নিজেকে স্বাধীনচেতা মানুষ বলেও উল্লেখ করেন পরীমণি। একইসঙ্গে জাজের নায়িকাদের ‘চাকরিজীবী নায়িকা’ বলেও মন্তব্য করেন। পরীমণি বলেন, ‘এই প্রতিষ্ঠানের সঙ্গে যারা কাজ করছেন তারা সবাই […]
ভোট দিলে দেবে না দিলে নাই, কিছু আসে যায় না: প্রধানমন্ত্রী

নির্বাচন স্বচ্ছ করার জন্য যা যা করার প্রয়োজন সবই কিন্তু আমরাই করেছি। মানুষের ভোটের অধিকারটা মানুষের হাতে থাকুক। কাজ করেছি মানুষের জন্য। ভোট দিলে দেবে, না দিলে নাই। আমার তাতে কিছু আসে যায় না। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে নেপালে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলন নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা […]
মাহির ছবির বিরুদ্ধে নকলের অভিযোগ

বাংলাদেশের মাহিয়া মাহির তৃতীয় যৌথ প্রযোজনার ছবির বিরুদ্ধে নকলের অভিযোগ উঠেছে। গেল ৩১ আগস্ট মাহি অভিনীত বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘তুই শুধু আমার’ নামে ছবিটি কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আর এই ছবিতে মাহির বিপরীতে অভিনয় করেছেন কলকাতার দুই নায়ক সোহম ও ওম। কলকাতার একটি গণমাধ্যমের খবরে বলা হয়, বেশ কয়েক বছর আগে ‘হামরাজ’ নামে একটি সাসপেন্স […]
নষ্ট মোবাইল ফোনও হতে পারে ভয়াবহ রূপ

ইলেক্ট্রনিক বর্জ্য বা ই-বর্জ্য। প্রযুক্তির উৎকর্ষতার পাশাপাশি ভয়াবহ রূপ নিতে শুরু করছে ব্যবহারের পর ফেলে দেয়া ইলেক্ট্রনিক পণ্য। বিশ্লেষকরা বলছেন, ই-বর্জে্যর ভয়াবহতা এখনই ঠেকানো না গেলে অচিরেই সবুজ পৃথিবী পরিণত হবে। নষ্ট ইলেক্ট্রনিক পণ্যের বিশাল ভাগাড়ে। ই-বর্জ্যের ভয়াবহতা নিয়ে হলিউডের অ্যানিমেশন মুভি ‘ওয়াল-ই’। এতে দেখানো হয়, নষ্ট হয়ে যাওয়া ইলেকট্রনিক পণ্যের বিষে পৃথিবী থেকে বিদায় […]
তাড়াহুড়া করে ইভিএম চাপিয়ে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আমাদের ঘোষণা ছিল ডিজিটাল বাংলাদেশে গড়ে তুলবো। নির্বাচনে ইভিএম ব্যবহার তারই একটি পার্ট। ইভিএম নিয়ে আসার জন্য আমিই পক্ষে ছিলাম। এখনও পক্ষে আছি। তবে হ্যাঁ, তাড়াহুড়া করে ইভিএম চাপিয়ে দেওয়া যাবে না। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেপাল সফর বিষয়ে রোববার (২ সেপ্টেম্বর) বিকেল চারটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের […]
সোমালিয়ায় আত্মঘাতী হামলায় তিন সেনাসহ নিহত ৫

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি সরকারি অফিসে আত্মঘাতী হামলার পার্শ্ববর্তী একটি স্কুল ধসে পড়েছে। পুলিশ জানাচ্ছে, এ ঘটনায় তিন সেনাসদস্যসহ পাঁচ নিহত হয়েছেন। আর ছয় শিশুসহ আরও ১৪ জন আহত হয়েছেন। খবর বিবিসি, আফ্রিকা নিউজের। কর্মকর্তারা জানিয়েছেন, ওই বিস্ফোরণে নিকটবর্তী ঘরবাড়ি এবং একটি মসজিদের ছাদও উড়ে যায়। তারা বলেন, রাজধানীর একটি ব্যস্ত সড়কে গাড়ি তল্লাশির সময় […]
সাভারে খালে গোসল করতে গিয়ে নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

সাভারের আশুলিয়ায় খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ শিক্ষার্থী সোহাগ খন্দকার ও মাসুদ রানার মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে আশুলিয়ার নলাম এলাকার ডগরতুলী খালে গোসল করতে নিয়ে তাদের নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিস ইউনিট। তিন ঘণ্টা খোঁজাখুঁজির পর তাদের মরদেহ উদ্ধার করা হয়। সোহাগ আশুলিয়া কাইছাবাড়ির এলাকায় সিরাজুল খন্দকারের […]