কলকাতায় ঝোপের প্লাস্টিকে ১৪ শিশুর দেহ নয়, মেডিকেল বর্জ্য

দক্ষিণ কলকাতার হরিদেবপুরে একটি ফাঁকা জমিতে প্লাস্টিকের প্যাকেটের মধ্যে ১৪ নবজাতকের মৃতদেহ উদ্ধারের খবর পাওয়া গিয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও পুলিশ কমিশনার রাজীব কুমার। প্রথমে নবজাতকের মৃতদেহ কথা বলা হলেও, পরে পুলিশ জানিয়েছে, যা পাওয়া গেছে তা মেডিকেল বর্জ্য। খবর পশ্চিমবঙ্গ দৈনিক আনন্দ বাজার।
হরিদেবপুরে একটি ফাঁকা জমি থেকে প্লাস্টিকের প্যাকেটের মধ্যে ১৪ নবজাতকের মৃতদেহ উদ্ধারের খবর ঘিরে রোববার দুপুর থেকে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও পুলিশ কমিশনার রাজীব কুমার। প্রাথমিক তদন্তের ভিত্তিতে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনারের সাংবাদিক সম্মেলনে ঘটনার চাঞ্চল্য আরও ছড়িয়ে পড়ে।
সন্ধ্যা ছয়টায় কলকাতা পুলিশের দক্ষিণ পশ্চিম বিভাগের ডেপুটি কমিশনার হরিদেবপুর থানাতে সাংবাদিকদের বলেন, নবজাতকের দেহ পাওয়া গেছে। ১৪ টি আলাদা আলাদা প্যাকেটে। ব্যান্ডেজ মোড়া ছিল দেহগুলি। সব ক’টিই ছিল পচা গলা। তবে কঙ্কাল নয়।
তিনি আরও বলেন, আমরা দেহগুলি ময়না তদন্তের জন্য পাঠিয়েছি। খোঁজ নেয়া হচ্ছে আশে পাশের বিভিন্ন হাসপাতাল এবং নার্সিং হোমে।
তবে হঠাৎ করে ৭টা ১২ মিনিটে ওই ডেপুটি কমিশনার মেসেজ করে জানান, চিকিৎসকরা ওই প্যাকেট খুলে দেখেছেন। তারা জানিয়েছেন সেখানে কোনও মানব দেহ পাওয়া যায়নি। যা পাওয়া গেছে তা মেডিকেল বর্জ্য। তবে চূড়ান্ত রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি