ভারতের দক্ষিণী সিনেমা ‘২.০’। হিন্দী সিনেমার ইতিহাসের সব থেকে ব্যায়বহুল এ ছবিটি কয়েকটি ভাষায় মুক্তি পাবে আন্তর্জাতিকভাবে। এদিকে সম্প্রতি প্রকাশ  পেয়েছে এস শঙ্কর পরিচালিত বিগ বাজেটের এ সিনেমাটির টিজার। টিজার দিয়ে সিনেমাটি ব্যাপক আলোচনায় এসেছে। এটি মেগাস্টার রজনীকান্ত অভিনীত ‘রোবট’র সিক্যুয়েল। আবারও বিজ্ঞানী বশিগরন পর্দায় হাজির হচ্ছেন তার আবিষ্কৃত চিট্টি দ্য রোবটকে নিয়ে। প্রথম কিস্তিতে নায়িকা হিসেবে ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। দ্বিতীয় কিস্তিতে অভিনয় করেছেন রজনীকন্ত, অক্ষয় কুমার ও অ্যামি জ্যাকসন।তবে সম্প্রতি জানা গেছে ‘রোবট’র মতো ‘২.০’তেও থাকবেন ঐশ্বরিয়া রাই বচ্চন। আর এটা থাকবে দর্শকদের জন্য চমক হিসেবে। ছবির এই কিস্তিতে বেশকিছু ইমোশনাল দৃশ্যে সাবেক এই বিশ্ব সুন্দরীকে দেখা যাবে বলে শোনা যাচ্ছে। তার এক ঝলকই ছবির অন্যতম আকর্ষন হিসেবে থাকবে বলেও মনে করছেন পরিচালক। এই সিনেমাটির বাজেট ৬০০ কোটি রূপি পার করেছে। যা ‘বাহুবলী’র বাজেটকেওপেছনে ফেলে দিয়েছে। সিনেমাটি পরিবেশনার দায়িত্বে আছেন করণ জোহর ও হিন্দি বেল্ট। চলতি বছরেই ‘২.০’র মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *