ব্যস্ত সড়কে গাড়ি চালানো যে কতখানি কঠিন তা কমবেশি সবাই জানেন। তার ওপর আপনি যদি দেখেন গাড়ি চালাচ্ছে একটি কুকুর, তাহলে পিলে চমকানো ব্যাপারই দাঁড়ায়। অথচ গত শুক্রবার শিলং-এর পুলিশ বাজারে এ ধরনের একটি ঘটনা দেখে বেশ হতভম্ব হয়ে যায় সাধারণ মানুষ। ব্যস্ত সড়কের মধ্য দিয়ে মারুতি গাড়ি চালিয়ে যাচ্ছে একটি কুকুর। এই গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে দেখা যায়, কুকুরটি গাড়ির চালকের আসনটিতে বসে স্টিয়ারিং ধরে আছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ ওই গাড়ির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। জেলার সদর ট্র্যাফিক শাখাটি গাড়ি মালিকের সন্ধান করে এক হাজার টাকা জরিমানা করে। পুলিশ যদিও ওই গাড়ির মালিকের সম্পর্কে বিশেষ তথ্য প্রদান করেনি। পুলিশ জানিয়েছে, ওই মারুতি গাড়ির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যস্ত সড়কে কুকুরকে দিয়ে গাড়ি চালানো বেশ ভুল একটি কাজ। এক মিনিট ১৩ সেকেন্ডের ওই ভিডিও রেকর্ড করেন এক নারী। ওই নারী গাড়িটির ঠিক পেছনেই ছিলেন। ভিডিওতে দেখা যাচ্ছে যে, কুকুরটি চালকের আসনে বসে আছে এবং পাশের আসনে বসে আছেন এক ব্যক্তি। Post navigation নড়াইল শহরের এলজিইডি অফিস এলাকায় ভাড়া বাসায় চুরি ইরানে দূষিত মদপানে ৪২ জনের মৃত্যু