শনিবার অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ডিবি পুলিশের এসআই শওকত জাহান পুলিশের একটি টিম নিয়ে বাপ্তা ৪ নং ওয়ার্ডে অভিযানে চালিয়ে ২০ গ্রাম গাজাঁসহ সুমন (২৪) নামে এক যুবক কে আটক করেন।

আটকৃত সুমন আলগী ২ নং ওয়ার্ডের মৃত নজরুল ইসলামের ছেলে বলে জানাগেছে।

এছাড়া সন্ধ্যা সাড়ে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে ভোলার আলীনগরে অভিযান চালিয়ে মাইনুদ্দিন (২১) নামের এক যুবককে ১০ পিচ ইয়াবাসহ আটক করা হয়। সে ৯নং ওয়ার্ডের মোঃ সামসুদ্দিন এর ছেলে বলে জানা গেছে।

ডিবি ওসি শহিদুল ইসলাম জানান, আটকৃত সুমন ও মাইনুদ্দিনের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *