যে কারণে এক হলেন শাকিব-অপু

শাকিব খান ও অপু বিশ্বাস এখন দু’মেরুতে বসবাস করছেন। ডিভোর্সের আগে থেকেই আলাদা বসবাস করছিলেন তারা। কিন্তু একমাত্র সন্তান জয়ের ব্যাপারে শাকিব-অপু খুবই সচেতন। মূলত মায়ের কাছেই থাকে ছোট্ট জয়। তবে বাবা শাকিবও নিয়মিতভাবেই সন্তানের খোঁজ খবর নিচ্ছেন।দুজনেই চান সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ। তাইতো সন্তানের স্বাভাবিক জীবন উপহার দেয়ার জন্য সময় সুযোগ মতো দেখা করেন শাকিব-অপু। তেমনি কদিন আগে রাজধানীর একটি স্বনামধন্য স্কুলে জয়কে ভর্তি করাতে গিয়েছিলেন তারা। জয়ের এই স্কুলটি মা-বাবা দুজনেই খুব পছন্দ করেছেন।স্কুল কর্তৃপক্ষ জয়ের ভর্তির সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। কিন্তু এই স্কুলে জয়কে ভর্তি হতে হলে আরও কয়েকমাস অপেক্ষা করতে হবে। কারণ ৩ বছর না হলে স্কুলে ভর্তি হতে পারবে না জয়।এ সময় শাকিবের সঙ্গে বেশ খানিকটা সময় কাটায় জয়। যা দেখে মা অপু বিশ্বাসও বেশ আনন্দিত ছিলেন। কয়েক মাস পরই ওই স্কুলে সন্তানকে ভর্তি করাবেন বলে জানা গেছে।এদিকে গত ৮ নভেম্বর এফডিসিতে সহকারি চলচ্চিত্র পরিচালক সমিতির সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন শাকিব খান! সেখানে ঘটনাটির ভিডিওধারণ ও ছবি তুলছিলেন দুই গণমাধ্যমকর্মী।শাকিব খান তাদের পেশাগত কাজে বাধা দিয়েছেন এবং মোবাইল ফোন কেড়ে নিয়ে ফাইল মুছে দেন বলে অভিযোগ করেছেন তারা। বিষয়টি নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির, চলচ্চিত্র শিল্পী সমিতি ও পরিচালক সমিতির কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভুগি সাংবাদিক। এই ঘটনার এখনও কোনও সুরাহা হয়নি বলে জানা গেছে।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি