জয়ের জন্য শাকিব-অপু একসঙ্গে

শাকিব খান ও অপু বিশ্বাস বর্তমানে আলাদা থাকলেও মাঝে মাঝে একমাত্র সন্তান আব্রাম খান জয়ের জন্য তাদের এক হতে হয়। এই যেমন গত সোমবার আবারো একসঙ্গে হতে হয়েছিল তাদের। জানা যায়, গত সোমবার সকালে বসুন্ধরা আবাসিক এলাকার ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) স্কুলে জয়কে ভর্তির জন্য গিয়েছিলেন শাকিব ও অপু। কিন্তু রাজধানীর অভিজাত এই স্কুলে জয়কে […]

‘লিডার’ নিয়ে যা বললেন সানি-মৌসুমী-ফেরদৌস

মুক্তি পেতে যাচ্ছে নতুন ছবি ‘লিডার’। দিলশাদুল হক শিমুলের পরিচালিত এ ছবিতে ওমর সানি, মৌসুমী ও ফেরদৗেস অভিনয় করেছেন। কিন্তু ছবির কিছু অংশের শুটিং ও ডাবিং না করে ছবিটি মুক্তি দেয়া হচ্ছে বলে জানিয়েছেন এই তিন তারকা। এমনকি এই সিনেমা যাতে পুরোপুরিভাবে শেষ না করে মুক্তি না দেয়া হয় সে জন্য ওমরসানী মৌসুমী প্রযোজক সমিতি, […]

নির্বাচন আর পেছাবে না: ইসি

জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন পেছানোর দাবি জানালেও ৩০শে ডিসেম্বরই নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আজ নির্বাচন কমিশন বৈঠক করে এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ইসি সচিব হেলালুদ্দিন আহমেদ। প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, কমিশন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন আর পেছাবে না। ৩০ শে ডিসেম্বরই ভোট গ্রহণ করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের দাবির কারণে […]

নির্বাচন কমিশন আটকে দিল অর্থমন্ত্রীকে ?

তানজিল,স্বদেশনিউজ২৪ঃঅর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি অর্থমন্ত্রীকে ওই অনুষ্ঠানে যেতে বারণ করেছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অপর এক অনুষ্ঠানে যোগ দিতে অনাপত্তি জানানো হয়। আজ বৃহস্পতিবার ইসির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর বিষয়ে ওই অনাপত্তির চিঠি দেওয়া হয়। আর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বিষয়টি […]

ছাড়া পেলেন বেবী নাজনীন ,নিপুণ রায় গ্রেপ্তার

তানজিল,স্বদেশনিউজ২৪ঃ বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীকে আটকের পর গ্রেপ্তার দেখানো হয়েছে। একই সময়ে সঙ্গীতশিল্পী ও বিএনপি নেত্রী বেবী নাজনীনকে আটক করা হলেও তাকে ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে নিপুণ রায় […]

দুই দিনব্যাপী মেলায় চাকরি পেলো ৬৫ প্রতিবন্ধী

সমাজকল্যাণ মন্ত্রণালয় দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণ, উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য বহুমাত্রিক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নের জন্য দ্বিতীয়বারের মতো ‘জব ফেয়ার-২০১৮’ অনুষ্ঠিত হলো।বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৪ ও ১৫ অক্টোবর দুই দিনব্যাপী মেলার শেষ দিন ৬৫ জনকে চাকরি নিশ্চিত করাসহ ৩০০ জনকে চাকরির […]

৪৮ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে হবে ফখরুলকে, নইলে গুলশান কার্যালয় ঘেরাও

তানজিল,স্বদেশনিউজ২৪ঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ছাত্রলীগ। আর তা না হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘেরাও করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। একই সঙ্গে বিএনপি নেতা মির্জা ফখরুল, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে মানহানির মামলা করারও ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। ‘নয়াপল্টনে পুলিশের ওপর হামলা, গাড়ি […]

ইসিকে সহযোগিতার নির্দেশনা প্রশাসনের কর্মকর্তাদের ?

তানজিল,স্বদেশনিউজ২৪ঃ প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে নির্বাচন কমিশনকে সহযোগিতার নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। নির্বাচন কমিশনের আধা-সরকারি পত্রের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ‘নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১’ এর অনুসরণীয় বিধানগুলো উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেয়া হয়। একই সঙ্গে ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন […]

আর পেছাচ্ছে না ভোট ?

তানজিল,স্বদেশনিউজ২৪ঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচন আর পেছাচ্ছে না। জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন তিন সপ্তাহ পেছানোর দাবি করলেও কমিশন বৈঠক করে এই ভোটের দিন আর না পেছানোর সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বেলা ১১টা থেকে ১২ পর্যন্ত টানা এক ঘণ্টা এই বৈঠক হয়। বৈঠকে প্রধান নির্বাচন […]

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত কেন এবার উদাসীন

বাংলাদেশে ২০১৪-র ৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচনকে যে দেশটি আগাগোড়া জোরালো সমর্থন জানিয়ে এসেছিল, সেটি ছিল ভারত। ওই নির্বাচনকে সফল করার লক্ষ্যে ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব নির্বাচনের ঠিক আগে ঢাকা সফর পর্যন্ত করেছিলেন। কিন্তু পর্যবেক্ষকরা মনে করছেন, পাঁচ বছর বাদে বাংলাদেশে পরবর্তী নির্বাচনকে ঘিরে ভারত কিন্তু এবার অনেকটাই নিস্পৃহ – এই নির্বাচনের প্রাক্কালে ভারতের দিক থেকে […]

মেসির হাতে ইউনুসের বই

গতকাল হঠাৎ করেই বার্সেলোনার মাঠ ক্যাম্প ন্যু তে হাজির হন বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুস। লিওনেল মেসি, জেরার্ড পিকে, আর্নেস্তো ভালভার্দেদের সঙ্গে ড. ইউনুস কিন্তু নিছক সৌজন্য সাক্ষাৎ করতে যাননি। তাঁর এই সাক্ষাতের পেছনে রয়েছে এক মহৎ উদ্দেশ্য। কি সেটা? ক্রীড়াজগতের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সামাজিক ব্যবসার মাধ্যমে সামাজিক রূপান্তরের লক্ষ্যে বহুদিন ধরেই কাজ করে […]

মাশরাফি কি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলবেন ?

তানজিল,স্বদেশনিউজ২৪ঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় এই নির্বাচনের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে তাঁর খেলা নিয়ে সংশয় রয়েছে। অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো নিশ্চিত করে কিছুই বলেনি। বিসিবি সভাপতি নাজমুল হাসান মনে করেন, সুযোগ থাকলে অবশ্যই খেলা উচিত মাশরাফির। […]

ক্যালিফোর্নিয়া দাবানল কুকুরকে নিয়ে পুকুরে রাত কাটিয়ে বাঁচলেন নারী!

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৫৬ তে পৌঁছেছে। এমন ভয়াবহ দাবানলের মধ্যে আটকা পরেও বেঁচে ছিলেন আনা ডিজে নামের এক নারী। দাবানলে তার পিতার মৃত্যু হলেও তিনি নিজেকে বাঁচাতে বেছে নিয়েছিলেন অভিনব এক কৌশলের। তিনি জানিয়েছেন, আগুন খুব দ্রুত ছড়িয়ে পরছিল। কিছু বোঝার পূর্বেই বাড়ির চারদিকে আগুন লেগে যায়। এতে কার্যত অবরুদ্ধ […]

বিএনপি আবার আগুন সন্ত্রাস শুরু করেছে

বিএনপি আবার ‘আগুন সন্ত্রাস’ শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিএনপি যেহেতু নির্বাচনে আসার সিদ্ধান্ত নিয়েছে, সেহেতু তাদের প্রতি আহ্বান থাকবে, তারা যেন নির্বাচন বানচালের চেষ্টা না করে। তাদের উচিত সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়তা করা। আজ ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভার […]

৪১৭ কোটি টাকার গোলাপি হীরা!

সুইজারল্যান্ডের জেনেভায় নিলামে গোলাপি রঙের বড়সড় একটি হীরার দাম ৫০ মিলিয়ন ডলার উঠেছে। বাংলাদেশি মুদ্রায় এর দাম ৪১৭ কোটি ২৮ লাখ ৭৫ হাজার টাকা। গতকাল ক্রিস্টি’স নিলাম প্রতিষ্ঠানে পাঁচ মিনিটের নিলামে ১৮ দশমিক ৯৬ ক্যারেটের গোলাপি রঙের হীরের খণ্ডটির এই দাম ওঠে। ক্যারেটের হিসাবে বিক্রির দিক দিয়ে এই দাম আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। সিএনএনের […]