ভাটারায় পুলিশ সদস্যের স্ত্রীর লাশ উদ্ধার

রাজধানীর ভাটারায় এক পুলিশ সদস্যের স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত ৩টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে পরে আইনি প্রক্রিয়া শেষে আজ সকালে ময়নাতদন্তের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়। নিহত নারীর নাম মিনা আক্তার (২৫)। তার স্বামী সোহেল রানা ডিএমপির ভাটারা থানায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত। তাদের একটি সন্তান রয়েছে।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আল-ইমাম রাজন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসা থেকে মিনার মরদেহ খাটের ওপর থেকে উদ্ধার করা হয়। নিহত নারীর গলাযয় দাগ রয়েছে। তার স্বামীর কাছে জানতে পেরেছি তিনি ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

তিনি আরও জানান, রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির হয়।একপর্যায়ে তার স্ত্রী পাশের রুমে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির