নয়াপল্টনে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগকারী সেই যুবক গ্রেপ্তার

গত ১৪ নভেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে দিয়াশলাই দিয়ে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগকারী সেই যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম ওয়াসিম (২৮)। বুধবার রাতে তাকে গ্রেপ্তার করে পল্লবী থানা পুলিশ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, গণমাধ্যমে প্রকাশিত ছবিতে যাকে পুলিশের গাড়িতে আগুন দিতে দেখা গেছে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত ১৪ নভেম্বর রাজধানীর নয়াপল্টনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহের মধ্যেই পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশের একটি পিকআপ ভ্যানসহ দুটি গাড়ি জ্বালিয়ে দেয়া হয়। পুলিশের মতিঝিল জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) গাড়িটি ব্যবহার করতেন বলে জানা গেছে।
বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি সমর্থকদের সংঘর্ষের সময় পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় তিনটি মামলা দায়ের করে পুলিশ।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি