নতুন খবর দিলেন ঐশ্বরিয়া

দীর্ঘ ন’বছর পর অনস্ক্রিন কামব্যাক করার কথা ছিল ঐশ্বরিয়া রাই বচ্চনের। সৌজন্যে অনুরাগ কাশ্যপ প্রোডাকশনের ‘গুলাব জামুন’। কিন্তু দিন দু’য়েক আগে জানা গিয়েছে, সেই ছবিতে অভিনয় করবেন না এ অভিনেত্রী। তবে নতুন খবর পাওয়া গেলো এবার। কল্কি কৃষ্ণমূর্তির উপন্যাস ‘পন্নিয়ান সেলভান’ অবলম্বনে সিনেমা তৈরি করতে চলেছেন মণি রতœম। বিগ বাজেটের এই ঐতিহাসিক ছবিতে অমিতাভ বচ্চনের […]
ক্যানবেরায় বাংলাদেশ হাই কমিশনের এক কর্মকর্তার বিরুদ্ধে ভুয়া ভিসা দেয়ার অভিযোগ

অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ হাই কমিশনের একজন কর্মকর্তার বিরুদ্ধে ভুয়া ভিসা ইস্যুর অভিযোগ উঠেছে। এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ জমা দিয়েছেন ভুক্তভোগীরা। অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ এ অভিযোগ তদন্ত করছে। এ খবর দিয়েছে অস্ট্রেলিয়ার অনলাইন এসবিএস। অভিযোগ আছে, বাংলাদেশী ওই কর্মকর্তা অর্থের বিনিময়ে ভিসা দিয়েছেন। এসব ভিসা ভুয়া। গত মাসে এমন ভিসা নিয়ে বাংলাদেশে আসেন কমপক্ষে ২০ […]
খালেদাকে আদালতে হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্ট

গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আব সৈয়দ দিলদার এ ওয়ারেন্ট জারি করেন। আজ মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। তবে আসামিপক্ষের আইনজীবীরা সময়ের আবেদন করেন। অপরদিকে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল সময় আবেদনের বিরোধীতা করেন। […]
নয়াপল্টনে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগকারী সেই যুবক গ্রেপ্তার

গত ১৪ নভেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে দিয়াশলাই দিয়ে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগকারী সেই যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম ওয়াসিম (২৮)। বুধবার রাতে তাকে গ্রেপ্তার করে পল্লবী থানা পুলিশ। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, গণমাধ্যমে প্রকাশিত ছবিতে যাকে পুলিশের গাড়িতে আগুন দিতে দেখা গেছে তাকে গ্রেপ্তার […]
অন্যরকম এক ভালবাসা

ভালবাসার এক নতুন দৃষ্টান্ত দেখাতে চান শেন বারকাউ (২৬) আর জান্নাহ আইলওয়ার্ড (২৫)। শেন পুরোপুরি বিকলাঙ্গ। চলাফেরা করতে পারেন না। হুইলচেয়ারে তার জীবন বন্দি। তার সঙ্গী গার্লফ্রেন্ড হান্নাহ। তিনি সবল। সচল। কোনো শারীরিক সমস্যা নেই তার।কিন্তু দু’জন দু’জনকে ভালবাসেন। সেই ভালবাসা তারা বিশ্বের কাছে তুলে ধরতে চান। তার মাধ্যমে তারা মানুষকে শিক্ষিত করতে চান যে, […]
সেই শিশু অপহরণ ও হত্যাকারীর বাড়িতে আগুন

যশোরের মণিরামপুরে মুক্তিপণের দাবিতে শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় বন্দুকযুদ্ধে নিহত সেই কিশোর বিল্লালের বাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। আজ দুপুরের দিকে ক্ষুব্ধ এলাকাবাসী বাড়িটিতে আগুন দেয়। আগুনে বাড়িটির তিনটি বসতঘর, আসবাবপত্র, একটি ভ্যানসহ অন্যান্য সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার খবর পেয়ে মণিরামপুর থানার পরিদর্শক সহিদুল ইসলাম ও পরিদর্শক (তদন্ত) এসএম এনামুল হকের […]
জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ

চলতি বছরে প্রথম জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে কোপা দেল রে এর শেষ ষোলোর প্রথম লেগে লেগানেসের বিরুদ্ধে ৩-০ গোলের জয় পেয়েছে এই ¯প্যানিশ জায়ান্ট ক্লাব। সান্তিয়াগো ব্যার্নাবুতে রিয়াল মাদ্রিদের হয়ে গোল করেন সার্জিও রামোস (৪৪মি.,পেনাল্টি), লুকাস ভাস্কুয়েজ(৬৯মি.), ভিনিসিয়াস জুনিয়র(৭৭মি.)। আর মাদ্রিদের জার্সি গায়ে এই ম্যাচে শততম গোল করেন মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস।
ভৈরব-কুলিয়ারচর প্রবাসী জনকল্যাণ ঐক্য পরিষদ এর পক্ষ থেকে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

আশরাফুল আলম,কিশোরগঞ্জ প্রতিনিধি || কিশোরগঞ্জের ভৈরব-কুলিয়ারচর প্রবাসী জনকল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে শতাধিক হতদরিদ্র শীতার্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।৯ জানুয়ারী বুধবার বেলা ১২টায় নাটাল এলাকার কাদির বেপারি রোডে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। ভৈরব-কুলিয়ারচর প্রবাসী জনকল্যাণ ঐক্য পরিষদের সভাপতি শেখ ইসহাকের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর […]
মিয়ানারের দাবির কড়া প্রতিবাদ ঢাকার অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যায় বাংলাদেশকে জড়াবেন না

বাংলাদেশে আরাকান আর্মির দুটি ও আরসা’র (আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি) তিনটি ঘাঁটির অস্তিত্ব রয়েছে মর্মে মিয়ানমারের দাবিকে ‘ভিত্তিহীন’ ও ‘প্ররোচনামূলক’ উল্লেখ করে পাল্টা বিবৃতিতে এর কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘গত ৭ই জানুয়ারি মিয়ানমার প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্রের মন্তব্যের ওপর ভিত্তি করে কয়েকটি গণমাধ্যম প্রতিবেদন করেছে, যা নিয়ে বাংলাদেশ পুরোপুরি […]
বাণিজ্যমেলার উদ্বোধন প্রথম দিনই নেই দর্শনার্থীদের ভিড়

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার প্রথমদিনে ছিল দর্শনার্থীদের ভিড়। গতকাল বিকালে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ মেলা উদ্বোধন করেন। বিকাল পাঁচটার দিকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় মেলা। বিকাল পাঁচটার পর মেলা ঘুরে দেখা যায়, বেশিরভাগ প্যাভিলিয়ন এখনো প্রস্তুত হয়নি। শুধু মাত্র হাতেগোনা কয়েকটি স্টল তাদের প্রস্তুতি শেষ করেছে। বিশেষ করে কাপড়, ফার্নিচার, প্লাস্টিক সামগ্রীর স্টলগুলো তাদের […]
২০৩০ সালের মধ্যে বাংলাদেশে চরম দারিদ্র্য শূন্যে নেমে আসতে পারে

২০১৫ সালের হিসাব অনুযায়ী বিশ্বে চরম দরিদ্রদের সবচেয়ে বেশি সংখ্যক মানুষের বসবাস বাংলাদেশ সহ মোট ৫টি দেশে। এ দেশগুলো হলো ভারত, নাইজেরিয়া, কঙ্গো, ইথিওপিয়া ও বাংলাদেশ। তবে অর্থনৈতিক অগ্রগতির হার থেকে বলা যায়, ২০৩০ সালের মধ্যে ভারত ও বাংলাদেশে চরম দারিদ্র্য শূণ্যে নেমে আসবে। এক্ষেত্রে পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে নাইজেরিয়া, কঙ্গো ও ইথিওপিয়ায়। বিশ্বব্যাংকের ওয়েবসাইটে […]
ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা করা হয় ডেমরার দুই শিশুকে

সবেমাত্র বই-খাতা নিয়ে স্কুলে যাওয়া শুরু করেছিল তারা। পাশাপাশি বাসা হওয়ায় গড়ে উঠেছিল ঘনিষ্ঠতা। এক সঙ্গে খেলার ফাঁকে তাদের লিপস্টিক দিয়ে সাজিয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়েছিল দুই দুর্বৃত্ত। দরজা বন্ধ করে তাদের লিপস্টিক দিয়ে সাজিয়েও ছিল। এরপরই বেরিয়ে আসে তাদের আসল চেহারা। অবুঝ দুই শিশুকে তারা ধর্ষণ চেষ্টা চালায়। এতে তারা চিৎকার দিতে শুরু […]
সংসদ বসছে ৩০শে জানুয়ারি, বিরোধী নেতা-উপনেতার প্রজ্ঞাপন জারি

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০শে জানুয়ারি শুরু হবে। ওইদিন বিকাল ৩টায় বসছে সংসদ অধিবেশন। নতুন সংসদের প্রথম এ বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এ ছাড়া সংসদের প্রথম ও নতুন বছরের প্রথম অধিবেশন হিসেবে এর প্রথম দিনে প্রেসিডেন্ট আবদুল হামিদ ভাষণ দেবেন। গতকাল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংসদ সচিবালয় জানিয়েছে, প্রেসিডেন্ট আবদুল […]
বাবরি মসজিদের নিচে মন্দির নয়, থাকতে পারে মসজিদ: প্রত্মতাত্ত্বিক

ভারতের বিখ্যাত বাবরি মসজিদে ৬ মাস ধরে খোঁড়াখুঁড়ির পর ২০০৩ সালের আগস্টে ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে (এএসআই) এলাহাবাদ হাইকোর্টকে জানায়, মসজিদের নিচে একটি মন্দির থাকার প্রমাণ মিলেছে। ১৯৯২ সালেই কর সেবক নামে একদল উগ্রবাদী হিন্দু গোষ্ঠী বাবরি মসজিদ ধ্বংস করে। তাদের দাবি, সেখানে রাম মন্দির ধ্বংস করে এই মসজিদ স্থাপন করা হয়েছে। এএসআই’র বক্তব্যে সেই দাবি […]
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক দেশে প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার ভোরে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে তিনি কিছু সময় নিরবে […]