নতুন সাংসদদের শপথের বৈধতা নিয়ে করা রিট খারিজ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ব্যক্তিদের সংসদ সদস্য হিসেবে নেওয়া শপথের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।

এতে একাদশ সংসদে নির্বাচিত ব্যক্তিদের শপথ নেওয়া সংবিধান সম্মত ও সংসদ সদস্যেরা যথারীতি তাদের কার্যভার চালিয়ে যেতে পারবেন বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।দশম জাতীয় সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিতদের শপথ শপথ নেওয়া সংবিধানসম্মত হয়নি দাবি করে সুপ্রিম কোর্টের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ ১৪ জানুয়ারি রিটটি করেন। যার ওপর গতকাল শুনানি হয়। শুনানি নিয়ে আদালত আজ আদেশের দিন রেখেছিলেন। এর ধারাবাহিকতায় এ আদেশ দেওয়া হয়।

রিট আবেদনকারী পক্ষের যুক্তি, ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন হয়। নির্বাচিত ব্যক্তিরা ৯ জানুয়ারি শপথ নেন। একই বছরের ২৯ জানুয়ারি ওই সংসদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সংবিধানের ৭২ (৩) অনুচ্ছেদ অনুসারে সংসদের মেয়াদ গণনা হবে সংসদের প্রথম বৈঠক থেকে পাঁচ বছর, যার মেয়াদ শেষ হয়নি।

শুনানিতে রাষ্ট্রপক্ষের বক্তব্য, সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুসারে রিটটি করা হয়েছে। ১০২ অনুচ্ছেদ অনুসারে মৌলিক অধিকার ক্ষুণ্ন হলে সংক্ষুব্ধ হয়ে কেউ রিট করতে পারেন। কিন্তু আবেদনকারীর কোনো মৌলিক অধিকার ক্ষুণ্ন হয়নি ও তিনি সংক্ষুব্ধ ব্যক্তিও নন। কেননা রিট আবেদনকারী অতীতে এমপি ছিলেন না এমনকি এই নির্বাচনেও প্রার্থী ছিলেন না। তাই রিট আবেদন চলতে পারে না।

রিট আবেদনের প্রার্থনার বলা হয়, ৩ জানুয়ারি সাংসদদের নেওয়া শপথ কেন অসাংবিধানিক হবে না—এই মর্মে রুল চাওয়া হয়েছে। রুল হলে তা বিচারাধীন থাকা অবস্থায় নির্বাচিত সংসদদের কার্যভার পরিচালনা থেকে বিরত রাখার নির্দেশনা দেওয়ার আরজি ছিল।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি