প্রধানমন্ত্রীর নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে ‘প্রতারণা’, আটক ৫

image 59944 1547702565

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ জাতীয় নেতাদের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে ‘প্রতারণা ও রাষ্ট্রবিরোধী প্রচার’ চালানোর অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-২ এর একটি দল বুধবার রাতে ঢাকার মগবাজার, মোহাম্মদপুর এবং সাভার, ডেমরা ও কেরানীগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করে। র‌্যাব সদরদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান ভূঁঞা এ তথ্য নিশ্চিত করেছেন। র‌্যাব […]

জুভেন্টাসকে বছরের প্রথম শিরোপা এনে দিলেন রোনালদো

image 59943 1547700219

ব্যক্তিগত জীবনে টালমাটাল চলছে রোনালদোর। ক্যাথরিন মায়োরগ্রা নাম্বের এক তরুণীর ধর্ষণের মামলায় জল ঘোলা হচ্ছে প্রতিনিয়ত। তবে গোল বলটা পেলে যে মানুষটা ভিন্ন জগতের হয়ে যান তা সকলেরই জানা। সেই বলটা যদি হয় ফাইনালের কোনও মঞ্চে তবে দুর্বার হয়ে ওঠেন এই পর্তুগিজ তারকা। গতকাল বুধবার রাতে তার নিদর্শন আর একবার দেখলো বিশ্ববাসী। নিজে গোল করে […]

চাকা ফেটে বাস খালে, নিহত ২

image 59941 1547698877

নোয়াখালীর বেগমগঞ্জে যাত্রীবাহী একটি বাসের চাকা ফেটে খালে পড়ে হেলপার ও বাসের এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে চৌমুহনী-ফেনী সড়কের জমিদারহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও ১৫ জন যাত্রী আহত হয়েছেন। হতাহতদের পরিচয় জানা যায়নি। বেগমগঞ্জ থানার ওসি ফিরোজ আলম মোল্লা জানান, রাতে নোয়াখালীর সোনাপুর থেকে সুগন্ধা সার্ভিসের বাসটি ফেনীর […]

পটুয়াখালী ও বরগুনায় বিদ্যুৎ থাকবে না ১৪ দিন

image 59948 1547707177

পটুয়াখালী ও বরগুনার কিছু এলাকায় টানা ১৪ দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বরিশাল-পটুয়াখালীতে এক লাখ ৩২ হাজার ভোল্টের (১৩২ কেভি) বিদ্যুৎ সঞ্চালন লাইনের কন্ডাক্টর পরিবর্তন ও সক্ষমতা বৃদ্ধি কাজের জন্য এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। আগামীকাল ১৮ জানুয়ারি (শুক্রবার) থেকে ৩১ জানুয়ারি (বৃহস্পতিবার) পর্যন্ত প্রতিদিন সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত […]

সিরিয়ায় বোমা বিস্ফোরণে মার্কিন সেনাসহ ১৮ জন নিহত

image 59936 1547694514

সিরিয়ার মানবিজ শহরে বোমা বিস্ফোরণে ১৮ জন নিহত এবং আরও বেশকিছু মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪ জন মার্কিন সেনা রয়েছেন। এছাড়া আরও ৩ মার্কিন সেনার আহতের খবর নিশ্চিত করেছে পার্স টুডে। পার্সটুডের ওই প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার বিকেলে মার্কিন নেতৃত্বাধীন একটি সেনা টহলের কাছে এ বোমা বিস্ফোরিত হয়। এক মার্কিন কর্মকর্তার বরাত […]

হাইতিতে জাহাজের ৯ তলা থেকে পড়ে কিশোরের মৃত্যু

image 59950 1547707581

হাইতিতে জাহাজের ৯ তলা থেকে পা পিছলে পড়ে গিয়ে ১৬ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। গত সপ্তাহে এ ঘটনা ঘটে। জাহাজটি ফ্লোরিডার পোর্ট এভারগ্লেডস থেকে কয়েক দিন আগে রওয়ানা দেয়। গত সপ্তাহে এটি হাইতিতে নোঙর করে। ইয়াহু নিউজের এক প্রতিবেদনে বলা হয়, রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজের একটি জাহাজের ৯ তলা থেকে পড়ে যায় ওই কিশোর। সে […]

‘অস্ত্র বানায়ে না দিলি চাকরি থাকবে না’

a148a3246bb3e53f2f8714428b77d099 5c400ec8ef0a0

যশোরে মাদকবিরোধী অভিযানে গিয়ে অস্ত্রের কারখানা আবিষ্কার অস্ত্র-গুলিসহ তিনজনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত আটক কামরুল নামের একজনের সঙ্গে সাংবাদিককের কথোপকথন যশোরে দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। ভ্রাম্যমাণ আদালত গতকাল বুধবার বিকেলে সদর উপজেলার ভাতুড়িয়া গ্রামে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে একটি বাড়িতে এ কারখানা আবিষ্কার করেন। এ সময় আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন, পিস্তল তৈরির সরঞ্জামসহ […]

সাইবার অপরাধের অভিযোগে গ্রেপ্তার ৫

26c4860b3dce5043e9b75e8c73c0f567 59782ae36dabf

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর পরিবারের সদস্য ও বিভিন্ন জাতীয় নেতাদের নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণাসহ নানা অপরাধ সংঘটনের অভিযোগে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ বৃহস্পতিবার সকালে র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, র‍্যাব-২-এর একটি দল পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।খুদে বার্তায় বলা […]

ছয় বছর টি-টোয়েন্টি না খেলেই এমন ইনিংস!

d23bd2fce09910d1813337bd0a45a3fc 5c401a1fa93bd

সবশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ২০১৩ সালের ডিসেম্বরে, বিজয় দিবস টি-টোয়েন্টি টুর্নামেন্টে। ছয় বছর পর মার্শাল আইয়ুব কাল আবার সুযোগ পেলেন টি-টোয়েন্টি খেলার। লম্বা বিরতিতে তাঁর প্রত্যাবর্তনটা হলো দারুণ সবশেষ কবে টি-টোয়েন্টি খেলেছেন, মনে করতে পারলেন না মার্শাল আইয়ুব, ‘কবে খেলেছি ঠিক মনে নেই!’ মনে পড়া কঠিনই। সবশেষে টি-টোয়েন্টি তিনি খেলেছেন ২০১৩ সালের ডিসেম্বরে, স্মৃতিতে ধুলো তো […]

৯/১১ হামলায় রক্ষা পেয়েছিলেন তিনি

ae814baffebe479e6d1a138f0ccfb3e9 5c4008a5ccbf2

যুক্তরাষ্ট্রে ৯/১১–র ভয়াবহ হামলা থেকে রক্ষা পেয়েছিলেন তিনি। সেই হামলায় আহত অনেক ব্যক্তিকে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েছিলেন। হামলার পর জীবনের মোড়ও কিছুটা ঘুরে গিয়েছিল। ব্যাংকের চাকরি ছেড়ে মন দেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে। পরিবার-পরিজন ছেড়ে তৃতীয় বিশ্বের দেশে দেশে ঘুরে বেড়াতেন। ছোট ছোট প্রকল্পের মাধ্যমে অর্থনৈতিক ও বাজারব্যবস্থার উন্নয়নে কাজ করতেন। কে জানত আরেকটি ভয়াবহ […]

নতুন সাংসদদের শপথের বৈধতা নিয়ে করা রিট খারিজ

155031 sc

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ব্যক্তিদের সংসদ সদস্য হিসেবে নেওয়া শপথের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন। এতে একাদশ সংসদে নির্বাচিত ব্যক্তিদের শপথ নেওয়া সংবিধান সম্মত ও সংসদ সদস্যেরা যথারীতি […]

মোবাইল ফোনে কথা বলতে বলতে…

31f53869a594d09f091109edba504cfb 5b0c219eb73d5

সন্ধ্যার সময় বাড়ির ছাদে উঠে মোবাইল ফোনে কথা বলছিলেন সৃষ্টি রানী (১৯)। পাঁচতলা বাড়িটির ছাদ ঘিরে ছিল রেলিংও। কথা বলতে বলতেই হঠাৎ করে ছাদ থেকে নিচে পড়ে যান তিনি। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নীলফামারীর সৈয়দপুর শহরের আমিন মোড় এলাকায় মর্মান্তিক এই ঘটনা ঘটে। সৃষ্টি রানী রংপুর কারমাইকেল […]

অনুমতির অপেক্ষায় ঋতুপর্ণা

154912 Rituporna

গত কয়েকদিন ধরেই এফডিসিতে চলছে ‘জ্যাম’ নামে নতুন ছবির কাজ। এ ছবির দৃশ্যধারণের কাজ শেষ পর্যায়ে। আর কিছুটা কাজ শেষ হলেই ছবিটি সম্পাদনার টেবিলে জমা হবে। ছবির নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামূল জানান, বর্তমানে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের জন্য আমরা অপেক্ষা করছি। তার কাজ এখনো বাকি আছে। মূলত তার ওয়ার্ক পারমিটের জন্য কাগজপত্র মন্ত্রণালয়ে জমা […]

বিরল রোগে আক্রান্ত তারা

155029 1

বেলজিয়ামের দুই ভাইবোন মিকিয়েল (২০) ও অ্যাম্বার ভ্যানডেউয়ার্ট (১২)। বিরল রোগে আক্রান্ত তারা। এ রোগের কারণে তাদেরকে মূল বয়সের চেয়ে ১০ গুন বেশি বয়সী দেখায়। এ জন্য অনেকে তাদেরকে এড়িয়ে চলেন। তাতে দুঃখ বা কষ্ট নেই তাদের। সব বৈপরিত্যকে পিছনে ফেলে স্বাভাবিক থাকার চেষ্টা করে তারা। তাদেরকে নিয়ে সচিত্র একটি প্রতিবেদনে এ কথা লিখেছে অনলাইন […]

খুলনায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৮

155032 arr

খুলনায় মাদকবিক্রেতাসহ বিভিন্ন মামলায় ২৮ জনকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় খুলনা মহানগর পুলিশের বিশেষ অভিযানে মহানগরীর ৮ থানা এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়। কেএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগর পুলিশের বিশেষ অভিযানে মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে […]