ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথমদিন বৃষ্টিতে ভেসে গেল। সকাল থেকে ঝুম বৃষ্টি চলেছে দুপুর পর্যন্ত। আর তাতে টসই করতে পারেনি দুদলের অধিনায়ক কেন উইলিয়ামসন ও মাহমুদুল্লাহ রিয়াদ। শেষ পর্যন্ত প্রথমদিনের খেলা বন্ধ ঘোষণা করেন দুই আম্পায়ার পল রাইফেল এবং রুচিরা পাল্লিয়াগুরুগে। আগামীকাল নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগে শুরু হবে দ্বিতীয়দিনের খেলা। যদিও নিউজিল্যান্ডের আবহাওয়া পূর্ভাবাসে বৃষ্টির সম্ভাবনা আছে দ্বিতীয় দিনেও।

ওয়েলিংটনের স্থানীয় সময় সকাল ছয়টা থেকে শুরু হয় বৃষ্টি। টস হওয়ার কথা ছিল সকাল সাড়ে দশটায়। কিন্তু তখনো বৃষ্টির বেগ ছিল প্রবল।মাঠের অনেকটা অংশ জুড়েই পানি জমে যায়। দুপুরে গুড়ি গুড়ি বৃষ্টিতে মাঠ পরিদর্শন করতে মাঠে নামেন দুই আম্পায়ার। পরে অবস্থার উন্নতি না দেখে দিনের খেলা বন্ধ ঘোষণা করেন আম্পায়াররা। তিন ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিক নিউজিল্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *