বাস থেকে ফেলে ওয়াসিম আফনানকে হত্যার অভিযোগ এনে মামলা করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড.মৃত্যুঞ্জয় কুন্ডু সোমবার বিকেলে মৌলভীবাজার মডেল থানায় বাদী হয়ে উদার পরিবহনের চালক জুয়েল, হেলপার মাসুক ও সুভারভাইজার সেবুলকে আসামী করে মামলা দায়ের করেন। চালক ও হেল্পার কারাগারে থাকলেও সুভারভাইজার সেবুল পলাতক রয়েছে।

প্রক্টর জানান, বিশ্ব বিদ্যালয়ের প্রশসন ও ছাত্রদের সাথে আলোচনা করে তিনি এ মামলা করেছেন। এ হত্যাকান্ডের সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানান তিনি।

উল্লেখ্য ২৩ মার্চ বিকেল ৫টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায় চলন্ত বাসে কথা কাটাকাটির জেরে হেলপারের ধাক্কায় বাসের নীচে চাপা পড়ে বিশ্ব বিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ওয়াসিম আফনানের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *