মরিয়ম নওয়াজ গ্রেপ্তার, বিলাওয়ালের নিন্দা

সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নওয়াজকে গ্রেপ্তার করেছে পাকিস্তানের জাতীয় জবাবদিহিতা বিষয়ক ব্যুরো (এনএবি)। তিনি বিরোধী দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন) ভাইস প্রেসিডেন্ট। চৌধুরী সুগার মিলস রেফারেন্সে তাকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়। এ সময় কোট লাখপতি জেলে কারান্তরীণ তার পিতা নওয়াজ শরীফের সঙ্গে সাক্ষাত করতে যাচ্ছিলেন তিনি। পথেই তাকে গ্রেপ্তার দেখানো হয়। এ খবর দিয়েছে পাকিস্তানের অনলাইন ডন।

এনএবি সরকারিভাবে একটি বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, চৌধুরী সুগার মিলস মামলায় জড়িত থাকার অভিযোগে মরিয়ম নওয়াজ ও তার কাজিন ইউসুফ আব্বাসকে গ্রেপ্তার করা হয়েছে।

তাকে এনএবি সদর দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছিল। এনএবির চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী, চিকিৎসকদের একটি টিম গ্রেপ্তার করা ওই দু’জনের স্বাস্থ্য পরীক্ষা করবেন। বিবৃতিতে আরো বলা হয়েছে, আইন অনুযায়ী মরিয়ম ও আব্বাসকে বৃহস্পতিবার লাহোরে জবাবদিহিতা বিষয়ক কোর্টে তোলার কথা।

বৃহস্পতিবার চৌধুরী সুগার মিলস রেফারেন্সে এনএবি’তে হাজির হওয়ার কথা ছিল মরিয়মের। কিন্তু তিনি জবাবদিহিতা বিষয়ক ব্যুরোতে উপস্থিত হতে অপারগতা প্রকাশ করেন। এর পরিবর্তে তিনি জেলে তার পিতার সঙ্গে সাক্ষাত করতে বের হন। তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে পিএমএলএন-এর সূত্র। এ ঘটনায় পাকিস্তানের পার্লামেন্ট জাতীয় পরিষদের বাইরে প্রতিবাদ জানাচ্ছিলেন মরিয়ম আওরঙ্গজেব, আহসান ইকবাল সহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। পিএমএলএনের প্রতিবাদের কারণে জাতীয় পরিষদের অধিবেশন মুলতবি করা হয়। এ সময় মরিয়ম নওয়াজকে গ্রেপ্তারের বিরুদ্ধে নিন্দা প্রকাশ করেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। তিনি পার্লামেন্টে উত্তপ্ত বক্তব্য রাখেন। ওদিকে মরিয়মকে গ্রেপ্তারের বিরুদ্ধে পাঞ্জাব প্রাদেশিক পরিষদে একটি প্রস্তাব জমা দেয়া হয়েছে।

আরো দেখুন

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি- নিম্ন আয়ের মানুষের কাছে ডিমও এখন দামি!

‘সবজির দাম বেশি, ডিমই একটু বেশি খাই। অহন তো ডিমের দামও আগুন। এক হালি

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল। বিয়ের খবরটি নিজেই সামাজিক