২৪ ঘণ্টায় আরো ৪৬ জন ডেঙ্গুতে আক্রান্ত ‘ফরিদপুরে’

ফরিদপুরের জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় এখনো নতুন করে অসংখ্য মানুষ ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন। হাসপাতালগুলোতে এখনো ডেঙ্গু রোগীর ভিড় বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে এ রোগে আক্রান্ত হয়েছেন ৪৬ ব্যক্তি। তারা ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এনিয়ে গত ২০ জুলাই হতে ১৯ শতাধিক ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত করা হলো ফরিদপুরে। যাদের মধ্যে সাত জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বর্তমানে জেলা সদর ও বিভিন্ন উপজেলার সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৫২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মোহাঃ এনামুল হক জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪৬ জন। গত ২০ জুলাই থেকে এ পর্যন্ত ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত মোট ১ হাজার ৯শ’ দু’জন ভর্তি হয়েছিলেন। এদের মধ্যে ১ হাজার ৩শ’ ৪৩ জন চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। অবস্থার অবনতি হওয়ায় ৩শ’ দুইজনকে ঢাকায় প্রেরণ করা হয়। বর্তমানে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২৫২জন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সরকারি হিসেবে শিশুসহ এ পর্যন্ত ৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানান সিভিল সার্জন।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির