কোটালীপাড়ায় স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রোববার রাত ১০টার দিকে উপজেলার দেবগ্রাম এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। কোটালীপাড়া থানার ওসি মো. লুৎফর রহমান এ তথ্য জানিয়েছেন।

নিহত সৌরভ গাঙ্গুলী (১৫) দেবগ্রামের বিমল গাঙ্গুলীর ছেলে। সে উমাচরণ পূর্ণচন্দ্র সার্বজনীন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলো। হোস্টেলে থেকে লেখাপড়া করতো সে।

ওসি জানান, রোববার রাতে স্কুলের পাশে একটি মাঠে সৌরভের পেটে ছুরিকাঘাত করে একদল দুর্বৃত্ত। সে দৌড়ে হোস্টেলের কাছে এসে চেতনা হারায়। অন্যরা তখন তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে। আজ লাশটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। কারা, কেন সৌরভকে হত্যা করেছে তা জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় একটি মামলা করার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে ওসি জানিয়েছেন।

আরো দেখুন

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি- নিম্ন আয়ের মানুষের কাছে ডিমও এখন দামি!

‘সবজির দাম বেশি, ডিমই একটু বেশি খাই। অহন তো ডিমের দামও আগুন। এক হালি

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল। বিয়ের খবরটি নিজেই সামাজিক