সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ময়মনসিংহ নগরীতে বোমা সন্দেহে ঘিরে রাখা লাগেজে মিললো অজ্ঞাতনামা এক পুরুষের টুকরো গলিত লাশ। গতকাল সন্ধ্যায় লাগেজটিতে বোমা রয়েছে সন্দেহে সেটি ঘিরে রেখে ডাকা হয় বোম ডিসপোজাল ইউনিট। পরে আজ সোমবার সকালে ঘটনাস্থলে পৌঁছে লাগেজটি খুলে পুরুষের টুকরো লাশ পাওয়া যায়।

পুলিশ জানায়, পাটগুদাম ব্রিজের কাছে রোববার সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত লাল রঙের একটি লাগেজ পড়ে থাকতে দেখে সন্দেহ হয় ট্রাফিক পুলিশের এক সদস্যের। পরে সন্ধ্যায় পুলিশকে জানান তিনি।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, পুলিশ সুপার শাহ আবিদ হোসেনসহ এবং র‌্যাব-১৪-এর সিইও লে. কর্ণেল ইফতেখার উদ্দিনসহ উর্ধ্বতন কর্মকতারা।

জেলা পুলিশ জানান, বোমা সন্দেহে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়। সকালে বোম ডিসপোজাল ইউনিট এসে পরীক্ষা করে নিশ্চিত হন লাগেজে কোন বোমা নেই। পরে লাগেজ খুলে অজ্ঞাত পুরুষ ব্যক্তির টুকরো লাশ পাওয়া যায়।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *