আশুলিয়ায় পুলিশের ‘সোর্স’কে কুপিয়ে হত্যা

সাভারের আশুলিয়ায় পুলিশের ‘সোর্স’ পরিচয়দানকারী এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে মৃতদেহটি একটি রাস্তার পাশে ফেলে রেখে যায়। খবর পেয়ে আজ সকালে আশুলিয়ার ভাদাইল দক্ষিণপাড়া এলাকার একটি স্কুলের পাশের শাখা সড়ক থেকে ওই মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত নয়ন (১৯) পুলিশের সোর্স পরিচয় দিয়ে এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করতেন বলে জানিয়েছেন পুলিশ।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ভাদাইল এলাকার ওয়েসিস স্কুলের পাশে একটি রাস্তার ওপরে পড়ে থাকা অবস্থায় নিহতের লাশটি উদ্ধার করা হয়। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিলো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) রিজাউল হক দীপু বলেন, নিহত নয়ন দুষ্টু লোক ছিলো।

সে পুলিশের সোর্স পরিচয় দিয়ে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করতো। এলাকার লোক তাকে ফর্মা বলে চেনেন। তবে থানা পুলিশের কোন অফিসারের সঙ্গে সে সম্পৃক্ত না থাকায় তাকে সোর্স বলা যাবে না।

তিনি আরও বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে। হত্যাকা-ের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলে জানান তিনি।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি