‘আত্মসমর্পণ করুন, নয়তো রাবার বুলেটের শিকার হন’

হংকং-এ বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। হংকং পলিটেকনিক ইউনিভার্সিটির ভেতরে শত শত বিক্ষোভকারীকে আটকে রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চারপাশ ঘিরে রেখেছে অসংখ্য পুলিশ। বিক্ষোভকারীদের সেখান থেকে বের হওয়ার জন্য কোনো নিরাপদ পথ খোলা রাখা হয়নি। পুলিশি ঘেরাওয়ের মধ্যদিয়ে পালাতে গিয়ে আহত হয়েছেন অনেকে। চিকিৎসাবিহীন অবস্থায় ক্যামপাসের ভেতর আটকে আছেন তারা। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে পুলিশ বলেছে, অস্ত্র […]
ফের বিকিনিতে

চলতি বছরের শুরুতেই বলিউড অভিনেতা জন আব্রাহাম ঘোষণা করেছিলেন যে নতুন পরিচালক লক্ষ্য রাজ আনন্দের অ্যাকশন থ্রিলারে কাজ করতে চলেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনাও করছেন জন। আর নতুন খবর হলো এ ছবিতে জনের বিপরীতে দেখা যাবে শ্রীলঙ্কান বিউটি জ্যাকুলিন ফার্নান্দেজকে। ছবিতে এ নায়িকাকে দারুণ শক্তিশালী চরিত্রে দেখা যাবে। গ্ল্যামারের পাশাপাশি থাকবে অনেক স্টান্টসও। শুধু […]
‘বাংলা টাইগার্সের’ অনন্য অর্জন

ক্রিকেট ম্যাচে একটি দল সম্ভাব্য তিনটি ফলাফল পেতে পারে- জয়, পরাজয়, টাই। আর আত্মপ্রকাশের পর শুরুর তিন ম্যাচেই এই ফলাফল গুলো দেখলো বাংলা টাইগার্স। টি-টেনের তৃতীয় আসরে ‘ই’ গ্রুপে তিন ম্যাচ খেলেছে বাংলা টাইগার্স। নিজেদের প্রথম ম্যাচে ডেকান গ্ল্যাডিয়েটরসের কাছে হেরেছিল তারা। পরের ম্যাচে জিতে কর্ণাটক টাস্কার্সের বিপক্ষে। আর সোমবার রাতে দিল্লি বুলসের সঙ্গে ‘টাই’ […]
টমেটোর গহনা পরে বিয়ের পিঁড়িতে পাকিস্তানি তরুণী

সীমান্ত ও কাশ্মীর ইস্যুতে বছরজুড়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে ভারত ও পাকিস্তানের মধ্যে। এর জেরে দুদেশই নিয়েছে পাল্টাপাল্টি নানা ব্যবস্থা। পাকিস্তানে টমেটো রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত। পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, গত কয়েক মাস ধরে দেশটিতে টমেটো ৩০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। আলোচনায় থাকা এই টমেটো দিয়ে সেজে এবার ভাইরাল হলেন দেশটির এক বিয়ের কনে। […]
কয়লাখনি বিস্ফোরণে চীনে নিহত ১৫

চীনে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। সোমবার বিকেলে উত্তরাঞ্চলীয় সানজি প্রদেশে এ ঘটনা ঘটে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়েছে, খনির ভিতরে গ্যাস বিস্ফোরণ হয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ৯ জন। ওই কয়লাখনিটির মালিক সানজি পিঙ্গাও ফেঙ্গিয়ান কোয়েল অ্যান্ড কোক গ্রুপ কোম্পানি। বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, ঘটনার সময় […]
আশুলিয়ায় পুলিশের ‘সোর্স’কে কুপিয়ে হত্যা

সাভারের আশুলিয়ায় পুলিশের ‘সোর্স’ পরিচয়দানকারী এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে মৃতদেহটি একটি রাস্তার পাশে ফেলে রেখে যায়। খবর পেয়ে আজ সকালে আশুলিয়ার ভাদাইল দক্ষিণপাড়া এলাকার একটি স্কুলের পাশের শাখা সড়ক থেকে ওই মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত নয়ন (১৯) পুলিশের সোর্স পরিচয় দিয়ে এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করতেন বলে জানিয়েছেন […]
সেতুর নিচে বস্তা বস্তা পঁচা পিয়াজ

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পূর্ব বাজারে সেতুর নিচে ময়লার ভাগাড়ে বস্তা বস্তা পঁচা পিয়াজ দেখা গেছে। তবে কে বা কারা সেতুর নিচে পিয়াজ ফেলে যায় তা জানা যায়নি। সোমবার পথচারীরা যাওয়ার সময় সেতুর নিচে পিয়াজের বস্তা দেখে মনে কৌতূহল জাগে। কেউ কেউ ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন। পরে ছবিগুলো মুহূর্তে ভাইরাল হয়ে […]
গোলাপি বলের রহস্যভেদের চেষ্টা

ইন্দোর টেস্টের পঞ্চম দিনও বাংলাদেশ দল হোলকার স্টেডিয়ামে অনুশীলন করে কাটিয়েছে। আগের দিন ভারত দল উপস্থিত থাকলেও গতকাল তারা নিয়েছে বিশ্রাম। কিন্তু প্রথম টেস্ট হারের পর টাইগারদের বিশ্রামের সুযোগ কই। স্থানীয় সময় বিকাল সাড়ে তিনটা থেকেই অনুশীলন শুরু করে গোটা দল। চলে প্রায় সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত। ভেদ করা হচ্ছে গোলাপি বলের রহস্য। ব্যাটসম্যান- বোলারদের […]
গৃহবধূকে গণধর্ষণের পর স্বামীকে হত্যা

এক গৃহবধূকে গণধর্ষণের পর গাছে বেঁধে নির্যাতন চালিয়েছে দুর্বৃত্তরা। শুধু তাই নয়, ওই গৃহবধূর স্বামীকে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রেখে তা আত্মহত্যা বলে প্রচারও করেছে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটলেও সোমবার রাতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতায় ওই গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নির্যাতিতা গৃহবধূ ওই গ্রামের […]
বরিশালে বাস চলাচল বন্ধ

পূর্ব ঘোষণা ছাড়াই বরিশালের সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা। আজ মঙ্গলবার সকাল ১০টার পর থেকে বরিশালের অভ্যন্তরীণ সকল রুট এবং দূরপাল্লার আংশিক রুটে বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা। পরিবহন শ্রমিকরা বলছেন, নতুন সড়ক নিরাপত্তা আইনে জেল-জরিমানার ভয়ে বাস চলাচল বন্ধ রেখেছেন তারা। এদিকে কোন ধরণের ঘোষণা ছাড়াই হঠাৎ বাস চলাচল […]
লোকসভা স্পিকারের হুঁশিয়ারি কূপের ভিতর বিক্ষোভকারী এমপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

প্রতিবাদ করে স্পিকারের সামনের কূপের ভিতর প্রবেশ করলে এমপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের লোকসভা স্পিকার ওম বিরলা। আজ মঙ্গলবার থেকে এমন ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়ে দিয়েছেন। বার্তা সংস্থা পিটিআইকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, লোকসভায় বিভিন্ন ইস্যুতে বিরোধী কংগ্রেসের স্লোগানের মধ্যে তিনি এ হুঁশিয়ারি দিয়েছেন। […]
ভারতে নাম বদলের হিড়িক, আগ্রা হবে অগ্রবন!

ভারতের রাজ্যে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে জায়গার নাম বদলের হিড়িক শুরু পড়েছে। ইতিমধ্যেই এলাহাবাদের নাম পরিবর্তন করে করা হয়েছে প্রয়াগরাজ। ফৈজাবাদ জেলার নাম পরিবর্তন করে করা হয়েছে অযোধ্যা। এবার আগ্রার নাম বদলে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করেছে উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের সরকার। যোগী সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগ্রার নতুন নাম হতে পারে অগ্রবন। এ […]
৯ দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটে পণ্য পরিবহন মালিক-শ্রমিকরা

৯ দফা দাবিতে আগামীকাল সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে এ কর্মসূচি পালন করবে তারা। আজ বেলা সাড়ে ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে সংগঠনটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান। এ সময় তিনি বলেন, আগামীকাল […]
লিবিয়ায় বিমান হামলায় বাংলাদেশিসহ নিহত ৭

লিবিয়ায় বিমান হামলায় পাঁচ বাংলাদেশিসহ অন্তত সাত জন নিহত হয়েছেন। সোমবার রাজধানী ত্রিপোলির এক বিস্কুট কারখানায় এই হামলা হয়। এতে আহত হয়েছেন আরো ১৫ জন। এদের বেশিরভাগই আফ্রিকান দেশ নাইজার এবং বাংলাদেশের নাগরিক। লিবিয়ান ন্যাশনাল আর্মির প্রধান (এলএনএ) খলিফা হাফতার নেতৃত্বাধীন মিলিশিয়া বাহিনী এই হামলা চালিয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা […]
আহত ১৫, দু’জনের অবস্থা আশঙ্কাজনক লিবিয়ায় বিমান হামলায় নিহত বাংলাদেশির পরিচয় শনাক্ত

লিবিয়ায় বিমান হামলায় নিহত বাংলাদেশির পরিচয় নিশ্চিত হয়েছে ত্রিপলিস্থ বাংলাদেশ দূতাবাস। রাতে এক বার্তায় রাষ্ট্রদূত শেখ সিকান্দার আলী জানান, হতভাগ্য বাংলাদেশির নাম আবুল হাছান ওরফে বাবুলাল বলে নিশ্চিত হয়েছেন তারা। তিনি রাজশাহী জেলার বাসিন্দা। তবে তার পাসপোর্টে থাকা বিস্তারিত ঠিকানা (পিতার নাম, গ্রাম, থানা ইত্যাদি) দূতাবাস এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রকাশ করেনি। রাষ্ট্রদূত আরও জানান, […]