মিস ওয়ার্ল্ড বাংলাদেশের সঞ্চিতার প্রথম গান ‘মায়ার শরীর’

সম্পাদনায়-আরজে সাইমুর: সঞ্চিতা দত্তের শুরুটা সুন্দরী খোঁজার প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ এর মাধ্যমে। ২০১৭ সালের সে প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়েছিলেন এ সুন্দরী। এরপর একাধিক ওভিসি, নাটকে দেখা গেছে তাকে। সম্প্রতি কাজ শেষ করেছেন আরটিভির জন্য নির্মিত ধারাবাহিক নাটক ‘তোলপাড়’ এর। তবে এবার দর্শক শ্রোতাদের সামনে একেবারে একটি ভিন্ন পরিচয়ে হাজির হয়েছেন তিনি। প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়ার ব্যানারে প্রকাশ হয়েছে তার গাওয়া প্রথম গান ‘মায়ার শরীর’। ছোটবেলা থেকেই গান শিখেছেন সঞ্চিতা। কিন্তু মৌলিক গানে এবারই তার অভিষেক হলো।

গান প্রসঙ্গে তিনি বলেন, সবসময়ই গুনগুন করে গাই। আর শেখাটা ছোটবেলা থেকেই। ক্যামেরার সামনে কাজ শুরু করায় গান নিয়ে সেভাবে ভাবা হয়নি। এবার একটি শর্টফিল্ম করতে গিয়ে গানটি গেয়ে ফেললাম। মিউজিক ভিডিওতেও কাজ করেছি আমি। ‘নট এ লাভ স্টোরি’ শীর্ষক শর্টফিল্মের জন্য নির্মিত এই গানটি লেখার পাশাপাশি ভিডিও পরিচালনা করেছেন স্ম্যাক আজাদ। গানের সুর করেছেন আহমেদ মুনীফ ও সংগীত পরিচালনা করেছেন দীন ইসলাম শাহরুখ। গানের ভিডিওতে সঞ্চিতার সঙ্গে অভিনয় করেছেন নাঈফ তাহসিন। মিজু ক্রিয়েশনের প্রযোজনায় ভিডিওটির সম্পাদনা ও রঙ বিন্যাস করেছেন রনি শিকদার জিতু। শর্টফিল্মটি শিগগিরই লায়নিক মাল্টিমিডিয়ার ব্যানারে রিলিজ হবে বলে জানা গেছে।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির