ঊর্মিলার ‘স্টুপিড’

জনপ্রিয় মডেল-অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর নতুন একটি ওয়েব সিরিজ নিয়ে আসছেন। আসছে ২৯ জানুয়ারি ‘স্টুপিড’ নামের ওয়েব সিরিজটি বিগ কি এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।
এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফারহান ও রোমানা স্বর্ণাসহ অনেকে। পরিচালনায় ছিলেন মাবরুর রশিদ বান্নাহ।
এদিকে তিনি শাহনেওয়াজ কাকলীর ‘ফ্রম বাংলাদেশ’ নামের চলচ্চিত্রের কাজ শেষ করেছেন। এছাড়া দু’টি চলচ্চিত্রের বিষয়ে কথা হয়েছে বলে জানান তিনি।
এছাড়া তার হাতে আছে আশরাফুজ্জামানের ‘হ্যামিলনের বাঁশিওয়ালা এখন ঢাকায়’, সকাল আহমেদের ‘শান্তিপুরের অশান্তি’, জাহিদ হাসানের ‘হুলস্থুল’ ও আল হাজেনের ‘ছায়াছবি’।

ছোটবেলা থেকেই শোবিজে কাজ করবেন এমন স্বপ্ন দেখতেন ঊর্মিলা। সেই ভাবনা থেকে ২০১০ সালে নাম লেখান চ্যানেল আই-লাক্স সুপারস্টারের সুন্দরী প্রতিযোগিতায়। শেষ পর্যন্ত ১১০ জনের টিম থেকে উঠে আসেন শীর্ষ ছয়ে। এরপর ধীরে ধীরে রঙিন দুনিয়ার মানুষ হয়ে উঠেন তিনি।
২০১০ সালে তাহের শিপনের নির্দেশনায় ‘জটিল প্রেম’ নামে একটি নাটকে প্রথম অভিনয় করেন। এরপর থেকে অসংখ্য নাটকে দেখা গেছে তাকে। এছাড়াও বিজ্ঞাপনে মডেল হয়েও প্রশংসিত হয়েছেন ঊর্মিলা। সিটিসেল জুম আলট্রা, ডানো, মেরিল বেবি লোশন, বাংলা লায়ন ওয়াইম্যাক্সসহ একাধিক বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি