প্রাণের ঢাকাকে বাঁচাতে সব ছেড়ে নির্বাচনে নেমেছি: তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস বলেছেন, সাংসদের পদ থেকে পদত্যাগ করেছি। মেয়র হলে আইন পেশা ও ব্যবসা ছেড়ে দিতে হবে। আমাদের প্রাণের ঢাকাকে বাঁচাতেই সব ছেড়ে নির্বাচনে নেমেছি। ব্যর্থ হতে আসিনি। আজ বুধবার (২২ জানুয়ারি) বিকেলে পুরান ঢাকার কারা কনভেনশন হলে ‘সম্মিলিত ব্যবসায়ী পরিষদের ব্যবসায়ী সম্মেলন […]
তিন বছরে ১৬ হাজারের বেশি মিথ্যা বলেছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত তিন বছরে ১৬ হাজারের বেশি মিথ্যা ও বিভ্রান্তিকর কথা বলেছেন। এসবের মধ্যে মারাত্মক অবাস্তব কথাও আছে। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে ওয়াশিংটন ভিত্তিক গণমাধ্যম দ্য হিল একটি গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরানি নিউজ সাইট পার্সটুডে। ওয়াশিংটনের এই প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প গত তিন বছরে প্রকাশ্যে যেসব কথা বলেছেন, […]
ক্যানসার, হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায় ব্রকলি

খাদ্য উপাদানের মধ্যে ভিটামিন ও মিনারেলসের অন্যতম উৎস হলো শাক-সবজি ও ফলমূল। ভিটামিন ও মিনারেলস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে এবং শরীরকে খাদ্যের শর্করা, আমিষ ও চর্বির ব্যবহারে সাহায্য করে। অর্থাৎ শরীর সুস্থ রাখতে শাক-সবজি ও ফলমূলের অবদান অনেক এটা সবারই জানা। বছরের অন্যান্য সময়ের তুলনায় শীতকালে পাওয়া সবজিগুলোর মধ্যে ব্রকলির রয়েছে অনন্য […]
শিবির সন্দেহে চার ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় দিলো ছাত্রলীগ

ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের চার ছাত্রকে স্ট্যাম্প ও রড দিয়ে পেটানোর পর হল প্রশাসনের মাধ্যমে পুলিশে দিয়েছে ছাত্রলীগ। এ ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেছেন, ‘ওই চার ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় দিয়েছে হল প্রশাসন।’ গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে শহীদ সার্জেন্ট জহুরুল […]
চট্টগ্রামে জোড়া খুনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের কোতোয়ালি থানার সিআরবিতে রেলওয়ের টেন্ডার নিয়ে বিরোধের জেরে জোড়া খুনের ঘটনায় প্রধান আসামি অজিত বিশ্বাসকে বোয়ালীখালী থেকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। বুধবার ভোরে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ধোরলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চত করেছেন নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) মিজানুর রহমান। রেলওয়ের টেন্ডার নিয়ে ২০১৩ সালের ২৪ জুন যুবলীগের […]
ঊর্মিলার ‘স্টুপিড’
জনপ্রিয় মডেল-অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর নতুন একটি ওয়েব সিরিজ নিয়ে আসছেন। আসছে ২৯ জানুয়ারি ‘স্টুপিড’ নামের ওয়েব সিরিজটি বিগ কি এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফারহান ও রোমানা স্বর্ণাসহ অনেকে। পরিচালনায় ছিলেন মাবরুর রশিদ বান্নাহ। এদিকে তিনি শাহনেওয়াজ কাকলীর ‘ফ্রম বাংলাদেশ’ নামের চলচ্চিত্রের কাজ শেষ করেছেন। এছাড়া দু’টি চলচ্চিত্রের […]
বুধবার আসছেন জুলিও সিজার, দেখবেন বাংলাদেশের খেলা

বুধবার বিকেলে ঢাকা আসছেন ব্রাজিলের সাবেক গোলরক্ষক জুলিও সিজার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চলমান বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে ফিফার শুভেচ্ছা দূত হিসেবে এই সফর করছেন তিনি। ব্রাজিলের জার্সিতে ২০০৯ ও ২০১৩ সালে ব্রাজিলের কনফেডারেশন কাপের শিরোপা জিতেছেন কিংবদন্তি এই গোলরক্ষক। ২০০৪ সালে কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। জাতীয় […]
বাংলাদেশি তকমা দিয়ে বস্তি গুঁড়িয়ে দিলো বেঙ্গালুরু পুলিশ
দক্ষিণ ভারতের বেঙ্গালুরু শহরে পুলিশ ও পৌরসভা কর্তৃপক্ষ মিলে ‘অবৈধ বাংলাদেশিদের বস্তি’ সন্দেহে প্রায় ২০০ বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে। তবে অ্যাক্টিভিস্টরা বলছেন, পুলিশ এই উচ্ছেদ অভিযানে যাদের বাড়িঘর ভেঙে দিয়েছে তারা সবাই ভারতের নাগরিক এবং তাদের কাছে এদেশের বৈধ পরিচয়পত্রও আছে। তাদের আরও অভিযোগ, শহরের বিজেপি বিধায়ক অরবিন্দ লিম্বাভালিই সোশ্যাল মিডিয়াতে তথাকথিত অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে লাগাতার […]
ডয়েচে ভেলের প্রতিবেদন করোনা ভাইরাস ঠেকাতে ভারতে প্রস্তুতি তুঙ্গে

করোনা ভাইরাসে এখনো ভারতে কেউ আক্রান্ত হননি। কিন্তু এই প্রাণঘাতী ভাইরাস ঠেকাতে ভারতে প্রস্তুতি তুঙ্গে। বন্দর ও বিমানবন্দরে চালু থার্মাল স্ক্রিনিং। সেই সঙ্গে নেয়া হয়েছে একগুচ্ছ ব্যবস্থা। উহানে ভারতীয় শিক্ষিকা প্রীতি মাহেশ্বরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দিল্লির মেয়ে প্রীতি উহানে শেনজেন ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষিকা। তিনিই হলেন এই ভাইরাসে আক্রান্ত প্রথম বিদেশি। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে […]
চলে যাওয়ার এক বছর

কিংবদন্তি সংগীত পরিচালক, গীতিকার, সুরকার ও বীর মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গতবছর এই দিনে রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় ৬৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ কীর্তিমান। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। আহমেদ ইমতিয়াজ বুলবুল ১৯৭০ সালের শেষ লগ্ন থেকে আমৃত্যু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পসহ সংগীত শিল্পে সক্রিয় ছিলেন। ১৯৭১ সালে মাত্র ১৫ […]
নকল করে বিপাকে ঊর্বশী

বলিউডে তিনি বেশিদিন হল আসেননি। কিন্তু ইতিমধ্যেই পাকাপাকি জায়গা করে নিয়েছেন ঊর্বশী রাউতেলা। বিভিন্ন ছবির আইটেম গানে পারফর্ম করে রীতিমতো জনপ্রিয় তিনি। তাই ভক্তের সংখ্যাও কম নয় তার। কিন্তু তাই বলে ঊর্বশী এভাবে নকল করতে গিয়ে ধরা পড়বেন তা কেউই আশা করেননি। কিন্তু সম্প্রতি একটি টুইট নকল করেছেন অভিনেত্রী। আর সেই টুইটটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র […]
রাশফোর্ডের ইনজুরিতে দায়ী সুলশার!

পিঠের ইনজুরির কারণে তিন মাসের জন্য ছিটকে গেলেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। চলতি মৌসুমে রেড ডেভিলদের সর্বাধিক গোলদাতা তিনি। ৩১ ম্যাচে ১৯ গোল ২২ বছর বয়সী এই ইংলিশ ফরোয়ার্ডের। এফএ কাপের তৃতীয় রাউন্ডে উলভারহ্যাম্পটনের বিপক্ষে বদলি হিসেবে নেমে ১৫ মিনিট পরই মাঠ ছাড়েন রাশফোর্ড। অবশ্য তার আগে থেকেই ইনজুরিতে ভুগছিলেন। লিভারপুলের বিপক্ষেও মাঠে নামতে […]
মুজিববর্ষের প্রথম উপহার ই-পাসপোর্ট: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের উপর আস্থা রেখে ভোট দিয়ে নির্বাচিত করে সেবা করার সুযোগ দেয়ায় দেশের উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশই প্রথম ইলেকট্রনিক পাসপোর্ট বা ই-পাসপোর্ট চালু করতে সক্ষম হয়েছে। মুজিববর্ষের প্রথম উপহার ইলেকট্রনিক পাসপোর্ট (ই-পাসপোর্ট)। আজ বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধনী বক্তব্যে তিনি একথা বলেন। […]
বাংলাদেশের জন্য প্রস্তুত ১৫০ কি.মি. গতির বোলার হারিস

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তান দলে ডাক পেয়েছেন পেসার হারিস রউফ। রাওয়ালপিন্ডির ২৬ বছর বয়সী এই বোলারের ডাক নাম ‘১৫০’। কারণ ঘণ্টায় ১৫০ কি.মি. গতিতে বল করতে পারেন তিনি। চলতি বিগ ব্যাশে দুর্দান্ত বোলিং করেছেন রউফ। মেলবোর্ন স্টারসের হয়ে ৭ ম্যাচে এক হ্যাটট্রিকসহ তার শিকার ১৪ উইকেট। গতি তারকা হারিস এবার দেশের হয়ে ভালো […]