মুখ খুললেন কাজল

‘মিটু’ নিয়ে এবার মুখ খুললেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল দেবগন। বললেন, ভারতে ‘মিটু’ মুভমেন্টের আগে যেমন অবস্থা ছিল, পরের অবস্থা অনেক আলাদা। তিনি বলেন, এখন নারীদের সঙ্গে খারাপ বা অশালীন ব্যবহার করতে সাহস পায় না বলিউডের পুরুষেরা। পুরুষরা এখন সাত পা দূরে থাকে। হলিউডে বহু আগে শুরু হয়েছিল যৌন হেনস্তার বিরুদ্ধে ‘মিটু’ মুভমেন্ট। ভারতে এই আন্দোলন এসে পৌঁছায় ২০১৮ সাল নাগাদ। ফিল্ম ইন্ডাস্ট্রি তো বটেই, সব পেশাতেই এর প্রভাব পড়ে। বলিউডে প্রথম যৌন হেনস্তার অভিযোগ ওঠে নানা পাটেকরের বিরুদ্ধে। অভিযোগ তোলেন তনুশ্রী দত্ত।

এরপর একে একে অলোক নাথ, বিকাশ বহেল, রজত কাপুর, সাজিদ খান, এম জে আকবরের বিরুদ্ধেও যৌন হেনস্তার অভিযোগ উঠতে থাকে। তনুশ্রী দত্তের পর অনেক অভিনেত্রী, চিত্রনাট্যকার অভিযোগ তোলেন তাদের সঙ্গেও অশালীন ব্যবহার করা হয়েছে। বলিউডের প্রথম সারির অভিনেত্রী কঙ্গনা রানাউতও জানান, ‘কুইন’ ছবির সময় বিকাশ বহেল তার সঙ্গে দুর্ব্যবহার করেন। ওই ছবির এক জুনিয়র আর্টিস্টও বিকাশের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তবে এই আন্দোলনের ফল যে সুদূরপ্রসারী, তা এখনও বুঝতে পারছেন সিনে দুনিয়ার সঙ্গে জড়িত নারীরা। সেই কথাই বললেন কাজল। তিনি জানান, ‘মিটু’র পর পরিস্থিতি অনেক বদলেছে। শুধু ফিল্মের সেট নয়, বদল এসেছে সব ক্ষেত্রেই। আসলে এই আন্দোলনে বহু নামী ব্যক্তিত্বের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। তার পর থেকে ভালো হোক, খারাপ হোক, যে কোনো পুরুষ সাত পা দূরে থাকে।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি