মুখ খুললেন কাজল

‘মিটু’ নিয়ে এবার মুখ খুললেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল দেবগন। বললেন, ভারতে ‘মিটু’ মুভমেন্টের আগে যেমন অবস্থা ছিল, পরের অবস্থা অনেক আলাদা। তিনি বলেন, এখন নারীদের সঙ্গে খারাপ বা অশালীন ব্যবহার করতে সাহস পায় না বলিউডের পুরুষেরা। পুরুষরা এখন সাত পা দূরে থাকে। হলিউডে বহু আগে শুরু হয়েছিল যৌন হেনস্তার বিরুদ্ধে ‘মিটু’ মুভমেন্ট। ভারতে এই […]
করোনাভাইরাস: দর্শকশূন্য স্টেডিয়ামে হবে সিরি আ ফুটবল লীগের সব ম্যাচ

করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কায় আগামী ৩ এপ্রিল পর্যন্ত ইতালিয়ান সিরি আ ফুটবল লীগের সব ম্যাচ হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। আজ বৃহস্পতিবার এমন সিদ্ধান্তের কথা জানায় ইতালিয়ান সরকার। তবে আগামী সপ্তাহে সিরি আ’য় চারটি ম্যাচ দর্শকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এরপরেই আগামী ৩ এপ্রিল পর্যন্ত হওয়া সব ম্যাচই আয়োজিত হবে ফাঁকা স্টেডিয়ামে। গত সপ্তাহে জুভেন্টাস-ইন্টার […]
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলেই ফাইনালে ভারত

সিডনিতে বৃষ্টির পূর্বাভাস ছিল। সে আশঙ্কা সত্যি করে সকাল থেকে ঝরলো বৃষ্টি। বাতিল হয়ে গেল ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। আর এতে কপাল পুড়ল ইংল্যান্ডের। আসরের নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বে জয় বেশি পাওয়ায় ফাইনালে উঠে গেছে ভারতের মেয়েরা। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনালে উঠলো ভারত। আজ দ্বিতীয় সেমিতে এখন লড়ছে স্বাগতিক অস্ট্রেলিয়া ও দক্ষিণ […]
ইদলিবে যুদ্ধ চলছে সমানে সমান গেম চেঞ্জার হতে পারে তুর্কি ড্রোন

তুরস্ক সমর্থিত সিরিয়ার বিদ্রোহী ও জঙ্গি সংগঠনগুলোর নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ অঞ্চল ইদলিব। সিরিয়ার বাকি অংশে নিয়ন্ত্রণ নিশ্চিতের পর এবার ইদলিবের নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছে দেশটির সরকার। দীর্ঘ ৯ বছর ধরে চলা সিরিয়া যুদ্ধে একের পর এক জয় পেয়ে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। যুদ্ধের প্রথম দিকে কোণঠাসা অবস্থায় পড়ে গেলেও মিত্র রাশিয়া ও ইরানের […]
বিয়ের পর…

নব দম্পতি টয়া-শাওনের বিবাহিত জীবনের পঞ্চম দিন কাটছে আজ। ইতিমধ্যে ছোট পরিসরে হানিমুনও সেরেছেন তারা। বিয়ের পরপরই তারা দু’জন চলে গেছেন সিলেটে, লালা খাল এলাকায় বেড়িয়েছেন। গত সোমবার রাতে সেখান থেকে ঢাকায় ফিরেছেন দু’জন। এদিকে গতকাল থেকেই নাটকের শুটিংয়ে ফিরেছেন এই দম্পতি। বিয়ের পর এই প্রথম পুবাইলের লোকেশনে ‘পরের মেয়ে’ নামের একটি ধারাবাহিক নাটকের শুটিংয়ে […]
বনিবনা না হওয়ায় বিচ্ছেদ

২০১২ সালের ২৮শে ডিসেম্বর ভালোবেসে দুই পরিবারের সম্মতিতে বিয়ে করেন চিত্রনায়িকা শাবনূর ও অনীক মাহমুদ। বিয়ের পরের বছরই ২৯শে ডিসেম্বর এই দম্পতির ঘর আলোকিত করে আসে পুত্র সন্তান আইজান। তবে চলতি বছরের শুরুতেই ভেঙ্গে গেল সেই সংসার। শোবিজে বেশ কিছুদিন ধরে গুঞ্জন ছিল, শাবনূর-অনীকের বিচ্ছেদ হয়ে গেছে। সে সময় শাবনূর অস্ট্রেলিয়া থেকে কোনো মন্তব্য না […]
এমবাপ্পের বিস্ময় গোল, করলেন হ্যাটট্রিকও

হ্যাটট্রিক করলেন কিলিয়ান এমবাপ্পে। একবার করে জালে বল পাঠালেন নেইমার আর পাবলো সারাবিয়া। তাতে অলিম্পিক লিঁওকে ৫-১ গোলে বিধ্বস্ত করে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) পৌঁছে গেল ফ্রেঞ্চ কাপের ফাইনালে। এমবাপ্পের দ্বিতীয় গোলটি বিস্ময়কর। নিজেদের অর্ধ থেকে প্রায় ৭০ গজ দৌড়ে প্রতিপক্ষের ডি বক্সে ঢুকে পড়েন তিনি। এরপর ঠান্ডা মাথায় করেন লক্ষ্যভেদ। বুধবার পার্ক অলিম্পিক লিঁওতে […]
খারাপ সময়টা দূরে রাখার চেষ্টায় তামিম

২৩ ম্যাচ পর পেয়েছেন ওয়ানডেতে সেঞ্চুরির দেখা। ছুঁয়েছেন ৭ হাজার রানের মাইলফলকও। সব মিলিয়ে মঙ্গলবার দিনটি দারুণ কেটেছে তামিম ইকবালের। তিন ফরম্যাটের ক্রিকেটে গত বছর থেকে ধুঁকছিলেন এই ওপেনার। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৫৮ রানের ইনিংস খেলে ফের ছন্দে ফিরেছেন। তিনি জানেন, মাঝে মাঝে ক্রিকেটারদের সময় খারাপ সময় আসে। সেটা কাটিয়েও উঠেছেন। এখন তার […]
অধিনায়কত্ব ছাড়লেন মাশরাফি

ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দিলেন মাশরাফি বিন মুর্তজা। আজ সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন মাশরাফি। ফলে আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে অধিনায়ক হিসেবে নিজের শেষ ম্যাচ খেলতে নামছেন তিনি। অধিনায়কত্ব ছাড়লেও অবসর নিচ্ছেন না মাশরাফি। দলের অংশ হয়ে থাকতে চান দেশের ইতিহাসের সেরা অধিনায়ক। অবসর নিয়ে মাশরাফি বলেছেন, ‘একটা মানুষকে সিদ্ধান্ত নেয়ার জন্য অন্তত কিছুটা […]
‘অনেকেই আমাকে বাজে প্রস্তাব দিয়েছে’

মালাইকা আরোরা যে কোনো বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ার চর্চায় থাকেন। বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ের জন্য আলোচনায় আসেন। কখনও অর্জুন কাপুরের সঙ্গে ডেটিং-এর বিষয় হোক বা বোল্ড ফটোশুট। কিংবা তার ফিটনেসের ছবি বা ভিডিও। ৪৬ বছরের অভিনেত্রী মালাইকা আরোরা বহু মানুষেরই অনুপ্রেরণা। বুধবার ইনস্টাগ্রামে হ্যান্ডস্ট্যান্ডের ছবি শেয়ার করেছেন ‘মুন্নি বদনাম হুই’-র নায়িকা। আর সেই ছবি নিমিষে […]
টানা তিনদিন চুম্বন দৃশ্যের শুটিং!

রোম্যান্টিক দৃশ্যের শ্যুটিং যে এমন কষ্টের হতে পারে, তা দর্শক হয়ে আন্দাজ করা বেশ কঠিন। রাজা হিন্দুস্তানির তেমনই এক দৃশ্যের শুটিং অভিজ্ঞতা শেয়ার করলেন করিশমা কাপুর। ১৯৯৬ সালে মুক্তি পাওয়া করিশমা কাপুর-আমির খান জুটির ‘রাজা হিন্দুস্তানি’ ছবির কথা নিশ্চয়ই মনে আছে। আর ছবির কথা মনে থাকলে ৯০-এর দশকের সেই সাহসী ও দীর্ঘস্থায়ী চুম্বন দৃশ্যের কথাও […]
করোনা: প্রায় ৩০ কোটি শিক্ষার্থী স্কুলের বাইরে

করোনা ভাইরাস আতঙ্কে বিশ্বের ১৩টি দেশ স্কুল বন্ধ করে দিয়েছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ২৯ কোটি ৫ লাখ শিক্ষার্থী। অন্যদিকে ৯টি দেশ স্থানীয়ভাবে বন্ধ রেখেছে শিক্ষা কার্যক্রম। সর্বশেষ ইতালিতে সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার এসব তথ্য জানিয়েছে জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান ইউনেস্কো। রোম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, ইতালি […]
আফগানিস্তান যুদ্ধে যুদ্ধাপরাধের তদন্তে আইসিসির অনুমোদন

আফগানিস্তানে যুদ্ধাপরাধের অভিযোগে যুক্তরাষ্ট্র, তালিবান ও আফগান সরকারের বিরুদ্ধে তদন্তের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। তদন্ত আটকে দিতে করা এক আপিলের বিরুদ্ধে বৃহস্পতিবার এই রায় দিয়েছেন আদালত। এ খবর দিয়েছে বিবিসি। খবরে বলা হয়, ২০০৩ সালের মে মাস থেকে আফগানিস্তানে চলমান যুদ্ধে মার্কিন সেনা, আফগান সরকার ও তালিবানের কার্যক্রম খতিয়ে দেখার অনুমোদন দিয়েছে আইসিসি। […]
৭ মাস পর কাশ্মীরে চালু হচ্ছে ইন্টারনেট সেবা

ভারতশাসিত কাশ্মীরে ইন্টারনেটের ওপর থাকা নিষেধাজ্ঞা সম্পূর্নরূপে প্রত্যাহার করেছে নয়াদিল্লি। দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর এবার ইন্টারনেট সুবিধা পাবেন অঞ্চলটির বাসিন্দারা। এছাড়া, তাদের ওপর থেকে তুলে নেয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বাধা-নিষেধও। তবে এটি করা হয়েছে পরীক্ষামুলকভাবে দুই সপ্তাহের জন্য। এ খবর দিয়েছে আল-জাজিরা। ইন্টারনেট সেবা চালু হলেও মোবাইল ইন্টারনেটের স্পিড থাকবে সীমিত। […]