শোবিজ ডেস্ক:করোনাভাইরাস প্রকোপে ঘরবন্দি বৈশাখে নতুন ড্যান্স কভার নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় নৃত্যশিল্পী ও ইউটিউবার হৃদি শেখ। বলিউডের র্যাপার বাদশার হালের ক্রেজ ‘গেন্দা ফুল’ – এর ড্যান্স কভার করে নিজের ইউটিউব চ্যানেলে ১৪ এপ্রিল রাতে ছেড়েছেন তিনি।এ বিষয়ে হৃদি জানান, এই গানটির কভার করা নিয়ে দর্শক ও ভক্তদের অনেক অনুরোধ পাচ্ছিলাম। তাদের অনুরোধ ফেলতে পারিনি। তাই ঘরবন্দি সময়ে বৈশাখের প্রথম দিনেই দর্শককে নতুন ড্যান্স কভারটি উপহার দিলাম।জানা গেছে এবারই প্রথম ভার্টিক্যাল ভিডিও করেছেন হৃদি। কাজটি কেমন হয়েছে তা দর্শকের উপর ছেড়ে দিয়েছেন তিনি। তার বিশ্বাস তার ভিডিও এই দু:সময়ে দর্শকের মুখে হাসি ফোটাতে সক্ষম।উল্লেখ্য, হৃদি বাসায় বসে আরও কিছু ভিডিও করবেন বলে জানা গেছে।
ছবি: সংগৃহীত
