এই সময়ে করোনা সচেতনতা নিয়ে বার বার সোশ্যাল মিডিয়ায় আসছেন বিগ বি অমিতাভ বচ্চন। টুইট নিয়ে জড়িয়েছেন বিতর্কেও। কিন্তু কলকাতার দৈনিক আনন্দবাজারে প্রকাশিত মুম্বই থেকে সংবাদ সংস্থার এক খবরে জানা গেছে, এই লকডাউনে অমিতাভ স্ত্রী জয়া বচ্চনকে খুব মিস করছেন। কারণ জয়া এখন দিল্লিতে নিজের বাড়িতে সময় কাটাচ্ছেন। লকডাউনের জন্য সামনের বেশ কয়েকদিন তার মুম্বই আসা প্রায় অসম্ভব। শুধু তাই নয়, জয়া নাকি জানিয়েছেন, লকডাউনের পরে বিমান চলাচল স্বাভাবিক হলেই যে তিনি মুম্বই পাড়ি দেবেন, এমনও নয়। কারণ জয়া মনে করেন, লকডাউন উঠে গেলেও বিমান সম্পূর্ণ করোনামুক্ত হতে সময় লাগবে।

অন্যদিকে অমিতাভ জানিয়েছেন, তিনি একটানা ছবি দেখে ক্লান্ত।
‘আমি আমার চোখকে আরাম দিতে চাই’। অমিতাভ মুম্বইর বাড়ি ‘জলসা’য় অভিষেক, ঐশ্বরিয়া আর নাতনি আরাধ্যাকে নিয়ে আছেন। তিনি জানান, খুব বেশি ঘুমোতেও ইচ্ছে করছে না তার। কাজে ফেরার অপেক্ষায় আছেন তিনি। জয়া যদিও দিল্লিতে সিনেমা দেখে, বাড়ির লনে হেঁটে নিজের মতো করে সময় কাটাচ্ছেন। কিছুদিন আগেই জয়ার ৭২ বছরের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় মাকে জন্মদিনের শুভেচ্ছা জানান অভিষেক। তিনি লেখেন, ‘হ্যাপি বার্থডে মা! লকডাউনের জন্য তুমি দিল্লিতে। আমরা মুম্বইয়ে। যদিও আমাদের হৃদয়ে তুমি আছো’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *