নিজিস্ব প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলার মিরকাদিম পৌরসভার একাত্তরের রণাঙ্গনের সম্মুখ বীর মুক্তিযোদ্ধা বাংলার বীর সন্তান, মুক্তিযুদ্ধের অতন্ত্র প্রহরী আদিব উদ্দিন চৌধুরী হাবলুর মৃত্যুতে নাজ প্রিন্টিং এন্ড প্যাকেজিং এর চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী জোবাইদা চৌধুরী নাজনীন শোক প্রকাশ করেছেন। বীার মুক্তিযোদ্ধা আদিব উদ্দীন চৌধুরী হাবলু শহীদ নগর, তামাকপট্টি তার নিজ বাসায় এটাকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করছেন। তার অকাল মৃত্যুতে বাংলাদেশের স্বনামধন্য ব্যবসায়ী জোবাইদা নাজনীন চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন। জানা যায় তিনি দীর্ঘদিন হাপানী, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন, মৃত্যুকালে সে তার স্ত্রী, তিন পুত্র ও এক কন্যা সন্তান রেখে যান। তিনি মহান মুক্তিযুদ্ধে তৎকালীন মুন্সীগঞ্জ মহকুমা অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা মরহুম অ্যাড. শহিদুল আলম সাঈদ এর অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করে ছিলেন। তার মৃত্যুর সংবাদে তার জম্মস্থান দক্ষিণ রাম গোপালপুর সহ মিরকাদিম পৌরসভার সর্বত্র শোকের ছায়া নেমে আসে। জোবাইদা নাজনীন চৌধুরী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান ও মরহুম এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। Post navigation টানা বন্ধের পর আজ খুলছে সরকারি-বেসরকারি অফিস এসএসসি’তে ছেলের সাফল্যে গর্বিত বাবা মিজানুর রহমান ও মা রিতা রহমান