নিউজ ডেস্ক, স্বদেশ কন্ঠ, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান: নতুন প্রজন্ম ও সময়ের আলোচিত কন্ঠশিল্পী সাবরিনা সাবা ইতিমধ্যে বেশ কিছু জনপ্রিয় গান দর্শক ও শ্রোতাদের উপহার দিয়েছেন। তার অনেক গানই লক্ষ, কোটি বার দেখেছে দর্শক। গতকাল তার ফেসবুক প্রোফাইলে যত অভিযোগ ছিল তা বর্ননা দিয়েছেন। তা নিম্নরূপ:
#মুজিববর্ষ উপলক্ষে ১০০ শিল্পী নিয়ে #গানবাংলা অনুষ্ঠান করেছে। আমি ইনভাইটেশন পাইনি। ১০০ শিল্পীর মাঝেও আমার অবস্থান নাই।
তারা জীবনেও আমার গান চালায়নি তাদের চ্যানেলে।
তোহ?

#এনটিভির রিয়েলিটি শো মার্ক্স অলরাউন্ডার এর থার্ড রানার আপ থাকার পর ও ১০ বছরে আমাকে একটা লাইভ এও তারা আমন্ত্রণ জানায়নি।

ইনফ্যাক্ট, ২/১ টা শীর্ষ পত্রিকায় যাদের হাঁচি/কাশি।
নিউজ ও করে, কোন সেলেবের বাসায় কুত্তা মরেছে তার ও নিউজ করে।
তারা আমাকে নিয়ে ফিচার করে নাই কোন দিন ও।

#মেরিল ১ম আলোর নমিনেশন পাওয়ার পর ও সেই বছর আমাকে কার্ড পাঠানো হয় নাই। যেখানে- কণা, ন্যান্সি আপুর ১টা গান নমিনেশনে ছিল, আর আমার Only Saba 2 পুরো album নমিনেটেড হয়েছিল।

ইভেন, এখনো কয়েকটা টিভি চ্যানেল লাইভ দেওয়ার কথা বললে, “কাছে এসো… কাছে এসো….কাছে এসোনা…………………..
কাছে আসার #গল্প শোনায়”…!

এক সেলেবের সাথে, #এশিয়ানটিভি এক ই লাইভ অনুষ্ঠানে গান গাওয়ার সময়, সেই বেসুরো শিল্পীকে আমার চেয়ে ৩/৪ বেশি গানের সুযোগ দিয়েছিলেন। এবং সেই সাথে আমার ফ্যানদের একটা রিকুয়েষ্ট কল ও নেওয়া হয়নি। লাইভটা আমি কান্না চেপে করেছিলাম।

#আরটিভিতে লাস্ট লাইভ শো #মিউজিকস্টেশন। আগের দিন রাতে জাস্ট কল করেছে, কোন প্র‍্যাক্টিসের সুযোগ ও দেয়নি আমাকে আমার সেলেব কো- আর্টিস্ট। সেই কান্না চেপে, বেস্ট টা দিয়েছিলাম। অনেকেই দেখেছেন।

অনেক হিউমিলিয়েট, অনেক হিপোক্রেসি।
মরে যাব? আত্মাহুতি দেব?
তাহলে, এগুলো দিয়ে এই লবিং, নেটওয়ার্ক, শিল্পী, ছাগু নির্বাচন করবে? ওই ১০০ শিল্পীর মাঝে না থাকাটা কি আমার সংগীতশিল্পী হিসেবে অবস্থান কেড়ে নেবে, জাজ করে ফেলবে?
আমার বাবা মা আমাকে ঘাস খাইয়ে ছায়ানট, নানান জায়গায়, গুরু ওস্তাদের কাছে গান শিখিয়েছেন? নাকি আমি টাকার গাছ লাগিয়ে ছোটবেলার জাতীয় শিশু পুরস্কার পেয়েছি?
আমি দেখে যাই, মুখ টিপে হাসি।
জ্যান্ত মানুষকে সম্মান দেয়না যারা, এরা মরে গেলে শিল্পীর কদরে মরনোত্তর সম্মাননা গছিয়ে দেয়, আর পত্রিকার হেডলাইন করে।

যারা সুযোগ দিয়েছে, কৃতজ্ঞ।
এখনো তাদের ডাকে চিন্তা ছাড়াই দেই ছুট।

আল্লাহর রহমতে গান তো কোটি, লাখের ঘরে!
আপনারা বাসেন না আমায় ভাল?
#আপনাদের_কাছে_আসার গল্পটাই আমার জন্য দরকার।
এটাই বেঁচে থাকার জন্য দরকার।

সবাই এগুলো লিখেনা, লিখবেনা। ?
সাবরিনা সাবা লিখে।
তার কলিজা তার শরীরের চেয়েও বড়।
তাই কিছু সংখ্যককের কাছে সে বড়ই খারাপ।
বড়ই বেমানান।
(হয়ত এবার এই স্ট্যাটাসের জন্য ব্ল্যাকলিস্ট ও করে দিতে পারে) ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *