ডোপ টেস্টের মাধ্যমে সম্প্রতি মাদকাসক্ত প্রায় অর্ধশত পুলিশ সদস্যকে চাকরিচ্যুতির প্রক্রিয়ায় যাওয়ায় বিষয়টি জানা যায়। খোদ ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম জানিয়েছিলেন ডোপ টেস্টে মাদক গ্রহণে পজেটিভ রিপোর্ট আসায় ২৬ জন পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করা হচ্ছে। এরপরে এই প্রক্রিয়া চলমান থাকায় কেবল ডিএমপিতে প্রায় অর্ধশত পুলিশ সদস্যের মাদক গ্রহণের রিপোর্ট পজেটিভ আসে। এই প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।
এরমধ্যে আজ শনিবার (৩ অক্টোবর) ডিএমপি কমিশনার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অপরাধী যেই হোক না কেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাকে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর। আইনের নির্মোহ প্রয়োগের মাধ্যমে দুষ্টের দমন ও শিষ্টের পালন ডিএমপির লক্ষ্য।
আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এর নতুন কার্যালয়ের উদ্বোধন করতে গিয়ে তিনি এমন হুঁশিয়ারী উচ্চারণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মীর রেজাউল আলম। অতিরিক্ত পুলিশ কমিশনার ( ক্রাইম এন্ড অপস্) কৃষ্ণ পদ রায়। অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, ১০ নং বংশাল রোডস্থ লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার এর পুরাতন জরাজীর্ণ কার্যালয়টি স্থানান্তর করে ২০/সি, নূর ফাতাহ লেন, ঢাকেশ্বরী রোড লালবাগ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের বিপরীতে ভাড়া করা ভবনে নেওয়া হয়েছে।