সেনাবাহিনীতে যোগ দিতে আর্মেনিয়ায় নারীদের ভিড়

নাগোরনো-কারাবাখ নিয়ে সংঘর্ষ চলছে আজারবাইজান ও আর্মেনিয়ার। কোনও পক্ষই ছাড় দিতে রাজি নয়। এমন পরিস্থিতিতে যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে। দেশের এই দুর্দিনে পিছিয়ে নেই আর্মেনিয়ার নারীরাও। দেশমাতৃকার প্রয়োজেনে সেনাবাহিনীতে দলে দলে যোগ দিচ্ছে তারা।

খবরে বলা হয়েছে, সেনাবাহিনীতে যোগ দিতে বৃহস্পতিবার কয়েক ডজন নারী সেনাবাহিনীর একটি রিক্রুটমেন্ট সেন্টারে হাজির হন। রাজধানী ইয়েরেভানে ওই রিক্রুট সেন্টারে কয়েকজন নারীর সাক্ষাৎকার নেয় স্থানীয় গণমাধ্যম। ওই নারীরা সেনাবাহিনীতে যোগ দিতে সেন্টারটিতে হাজির হয়েছিলেন।
একজন নারী বলেন, যখন যুদ্ধ শুরু হয় তখন আমরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করি, যাতে ফ্রন্টলাইনে যেতে পারি। আমি এটা ভেবে আনন্দিত যে এমন একটা সুযোগ আমি পেয়েছি। আমি নিশ্চিত যে আর্মিতে নারী প্রয়োজন।
পুলিশের একজন লে. কর্নেল হারুতউন হাকোবইয়ান বলেছেন, ইতোমধ্যেই ৯৮ জন নারীকে ফ্রন্টলাইনে পাঠানো হয়েছে। ফ্রন্টলাইনে যেতে আরও অনেক নারী আবেদন করছে।
তিনি বলেন, আরও প্রায় ৪০০ নারীকে মোতায়েন করা হবে। এখন আমরা পরের ব্যাচ পাঠানোর জন্য মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য অপেক্ষা করছি।
গত রোববার নাগোরনো-কারাবাখে সহিংসতা ছড়িয়ে পড়ে। ওই অঞ্চলটি আজারবাইজানের ভেতর অবস্থিত। কিন্তু সেখানকার নিয়ন্ত্রণে রয়েছে উপজাতি আর্মেনীয় বাহিনী, যাদের আবার সমর্থন দিয়ে যাচ্ছে আর্মেনিয়ার সরকার

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি