তথ্য পাচার করায় যে ১৭টি অ্যাপ সরিয়ে নিলো গুগল

ব্যক্তিগত তথ্য চুরি করে নিচ্ছে ভয়ঙ্কর ম্যালওয়্যার জোকার! ডেটা সুরক্ষায় নজর দিতে এবার ১৭টি অ্যাপে নিষেধাজ্ঞা জারি করলো গুগল প্লে স্টোর। ইতোমধ্যে প্লে স্টোর থেকে সেই ১৭টি অ্যাপকে সরিয়ে দিলো গুগল। গুগলের দাবি, ওই অ্যাপগুলো থেকে একটি ম্যালওয়্যারের মাধ্যমে ইউজারদের তথ্য হাতিয়ে নিচ্ছে। এটি প্রথম নজরে আসে যুক্তরাষ্ট্রের ইনফরমেশন সিকিউরিটি কোম্পানি জেডস্ক্যালারের। একটি জোকার ম্যালওয়্যার […]
মুমিনুলের লক্ষ ছিল দিনভর ব্যাটিং করা

দীর্ঘ সাত মাস পর ব্যাটে-বলের লড়াইয়ে নেমেছিল মুমিনুল-মুশফিকরা। কথা ছিল এখন শ্রীলঙ্কায় থাকার। সেটি হয়নি কারণ, লঙ্কান ক্রিকেট ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বনিবনা না হওয়া। তাই দুই দিনের অনুশীলন ম্যাচের আয়োজন করে বোর্ড। লঙ্কা সফরের জন্য ২৭ সদস্যের যে দল দেয়া হয়েছিল তাদেরই দুই দলে ভাগ করে শুক্র ও শনিবার অনুষ্ঠিত হয় দুইদিনের ম্যাচ। […]
বিরাটের ব্যাটে জয়

দুই দলই সমানে সমান ছিল। আজ এগিয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচের আগে দুই দল খেলেছিল ৩ ম্যাচ করে। যেখানে দুটি করে জয় ছিল উভয়ের। আজ চতুর্থ ম্যাচে রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক স্টিভ স্মিথ। ব্যাট করতে নেমে ওপেনার জস বাটলারের ২২ রান, […]
বাংলাদেশ ফুটবল নিরাপদ ও দক্ষ তত্ত্বাবধানে রয়েছে: ইনফান্তিনো

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে উপলক্ষে বার্তা দিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। শনিবার সাধারণ সভা (এজিএম) চলাকালীন এক ভিডিও বার্তায় বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন, ফিফা ও এএফসি’র কাউন্সিলের সদস্য মাহফুজা আক্তার কিরণসহ কাউন্সিলদের শুভেচ্ছা জানান তিনি। জিয়ান্নি ইনফান্তিনো বলেন, প্রিয় সভাপতি, প্রিয় কাজী, প্রিয় মাহফুজা, প্রিয় কাউন্সিল সদস্য, প্রিয় বন্ধুরা এবং ভদ্র মহিলা ও […]
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে সভাপতি পদে ৯৪ ভোট পেয়ে আনুষ্ঠানিকভাবে বিজয়ী হয়েছেন কাজী মো. সালাউদ্দিন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে সভাপতি পদে ৯৪ ভোট পেয়ে আনুষ্ঠানিকভাবে বিজয়ী হয়েছেন কাজী মো. সালাউদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাদল রায় পেয়েছেন ৪০ ভোট। অন্যদিকে আরেক প্রার্থী শফিকুল ইসলাম মানিক পেয়েছেন ১ ভোট। টানা চার বার সভাপতি হয়ে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন কাজী সালাউদ্দিন।
প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা নিয়ে কুয়েত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বার্তা নিয়ে কুয়েত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রোববার (৪ অক্টোবর) তিনি কুয়েতের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে। সূত্র জানায়, কুয়েতের নতুন আমির শেখ নাওয়াফ আল আহমাদ আল সাবাহর দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। তিনি নতুন আমিরের সঙ্গে সাক্ষাৎ […]
বান্দরবানে নাফাখুম পর্যটন স্পটে পর্যটক নিখোঁজ

বান্দরবানের থানচিতে নাফাখুম পর্যটন স্পটে ভ্রমণে গিয়ে রেমাক্রী খাল পারাপারের সময় কাজী জাকারুল ইসলাম কানন নামে এক পর্যটক পানিতে ডুবে নিখোঁজ হন। শনিবার সকালে নাফাখুম না পৌঁছার আগেই সাইগংয়ান নামক স্থানে খাল পারাপারের সময় পানিতে ডুবে নিখোঁজ হন তিনি। নিখোঁজ ব্যক্তি ঢাকা উত্তরার বাসিন্দা। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পরেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে বিজিবি […]
হাথরসে গণধর্ষণের তদন্ত ধামাচাপা দিতে চাইছে উত্তরপ্রদেশের পুলিশ

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের হাথরসে গণধর্ষিতা এক তরুণী মারা যাওয়ার পরে পুলিশ বলছে, ময়নাতদন্তে ধর্ষণের প্রমাণ পাওয়া যায়নি। নির্যাতিতার পরিবার থেকে শুরু করে স্থানীয় মানুষ এবং বিরোধী দলগুলো উত্তরপ্রদেশ পুলিশের ধর্ষণ-তত্ত্ব খারিজ করে দেয়ার প্রবল সমালোচনা করছে। খবর বিবিসি বাংলার। একদিকে যেমন পুলিশ বলছে যে ধর্ষণের প্রমাণ তারা পায়নি, অন্যদিকে হাথরসের ওই গ্রামে সংবাদমাধ্যমকে ঢুকতে দেয়া […]
‘ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, হেলিকপ্টার ও বিভিন্ন আর্টিলারি তৈরি করছে ইরান’

ইরান ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, হেলিকপ্টার, বিভিন্ন ধরনের আর্টিলারি যুদ্ধ সামগ্রী তৈরি করছে। শত্রুর হুমকি অঙ্কুরেই বিনষ্ট করে দেয়ার ক্ষমতা রাখে ইরান। বললেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি। শুক্রবার তেহরানে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইরানি বার্তা সংস্থা পার্সটুডের খবরে বলা হয় হাতামি বলেন, আমাদের উচ্চ পর্যায়ের যুদ্ধ ক্ষমতার কারণে শত্রুদের যে কোন হুমকিকে অঙ্কুরেই […]
সেনাবাহিনীতে যোগ দিতে আর্মেনিয়ায় নারীদের ভিড়

নাগোরনো-কারাবাখ নিয়ে সংঘর্ষ চলছে আজারবাইজান ও আর্মেনিয়ার। কোনও পক্ষই ছাড় দিতে রাজি নয়। এমন পরিস্থিতিতে যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে। দেশের এই দুর্দিনে পিছিয়ে নেই আর্মেনিয়ার নারীরাও। দেশমাতৃকার প্রয়োজেনে সেনাবাহিনীতে দলে দলে যোগ দিচ্ছে তারা। খবরে বলা হয়েছে, সেনাবাহিনীতে যোগ দিতে বৃহস্পতিবার কয়েক ডজন নারী সেনাবাহিনীর একটি রিক্রুটমেন্ট সেন্টারে হাজির হন। রাজধানী ইয়েরেভানে ওই রিক্রুট সেন্টারে […]
হামলায় বেঁচে যাওয়া ৯ জনসহ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৪ বাংলাদেশি

লিবিয়া থেকে গত এক সপ্তাহ ধরে ১৬৪ জন বাংলাদেশি অভিবাসী স্বেচ্ছায় দেশে ফিরে এসেছেন। তাদের মধ্যে রয়েছে মিজদাহ শহরে হামলার শিকার জীবিত ৯ জন বাংলাদেশিও। গত মে মাসে লিবিয়ার মিজদাহ শহরে পাচারকারীদের গুলিতে ৩০ জন নিহত হন, যাদের মধ্যে ২৬ জন ছিলেন বাংলাদেশি। ওই হামলায় গুরুতর আহত হন ১১ জন বাংলাদেশি অভিবাসী। তারাও দেশে ফেরত […]
‘ডোপ টেস্টে যেই ধরা পড়বে ডিএমপি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে’

ডোপ টেস্টের মাধ্যমে সম্প্রতি মাদকাসক্ত প্রায় অর্ধশত পুলিশ সদস্যকে চাকরিচ্যুতির প্রক্রিয়ায় যাওয়ায় বিষয়টি জানা যায়। খোদ ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম জানিয়েছিলেন ডোপ টেস্টে মাদক গ্রহণে পজেটিভ রিপোর্ট আসায় ২৬ জন পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করা হচ্ছে। এরপরে এই প্রক্রিয়া চলমান থাকায় কেবল ডিএমপিতে প্রায় অর্ধশত পুলিশ সদস্যের মাদক গ্রহণের রিপোর্ট পজেটিভ আসে। এই প্রক্রিয়া এখনো […]
কোনো অবস্থাতেই দলে বিতর্কিতদের আশ্রয়-প্রশ্রয় দেয়া চলবে না: কাদের

কোনো অবস্থাতেই দলের অভ্যন্তরে বিতর্কিতদের আশ্রয়-প্রশ্রয় দেয়া চলবে না। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বিকেলে তাঁর সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। সকাল গণভবনে দলীয় সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ […]
হার্ট অ্যাটাক হলে যেভাবে দেবেন সিপিআর

হঠাৎ অজ্ঞান হয়ে পড়া মানুষের বুকের ওপর চাপ প্রয়োগ করে জ্ঞান ফিরে পাওয়ার দৃশ্য নাটক-চলচ্চিত্রে বেশি দেখা যায়। বুকের ওপর এই চাপ প্রয়োগ করাকে Cardiopulmonary resuscitation, সংক্ষেপে CPR বলা হয়। এটি জানা থাকলে আশেপাশে হার্ট অ্যাটাক, হার্ট বিট বা নিঃশ্বাস বন্ধ হওয়া যে কারো জীবন বাঁচানো যেতে পারে। সিপিআর শুরু করার আগে জ্ঞান আছে কিনা […]
বঙ্গবন্ধু হত্যা পরবর্তী ৩৬ ঘণ্টা নিয়ে চলচ্চিত্রের শুটিং শুরু

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয়। বাংলাদেশের ইতিহাসে এ দিনটি খুব ঘটনাবহুল ও বেদনার। তেমনই ঘটনাবহুল বঙ্গবন্ধুর মৃত্যু থেকে দাফন পর্যন্ত সময়। সেলুলয়েডের পর্দায় এ সময়টিকেই তুলে আনতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা আশরাফ শিশির। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা পরবর্তী ৩৬ ঘণ্টা নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন […]