লাইফ সাপোর্ট থেকে আইসিইউতে আজিজুল হাকিম

বরেণ্য অভিনেতা আজিজুল হাকিম করোনায় আক্রান্ত। এদিকে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় লাইফ সাপোর্ট থেকে সরিয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে তাকে।

বর্তমানে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে চিকিৎসা চলছে আজিজুল হাকিমের।

আজিজুল হাকিমের স্ত্রী ও নাট্যকার জিনাত হাকিম জানান, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায় আজিজুল হাকিম এখন নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন আছেন। চিকিৎসার বিভিন্ন ধাপ অতিক্রমের পথে আজিজুল হাকিম। সঙ্গে সব শুভাকাঙ্খী স্বজনের দোয়া ও শঙ্কা।

তিনি আরও জানান, সবাই নিশ্চিত হতে চাচ্ছেন তার সুস্থতার বিষয়ে। আসলে যেকোনো জটিলতার সমাধান সময়, চিকিৎসা, সর্বোপরি মহান আল্লাহর ইচ্ছার ওপর নির্ভরশীল। তিনি সবাইকে প্রিয় অভিনেতার সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেন।

গেলো ৯ নভেম্বর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে অভিনেতা আজিজুল হাকিম, তার স্ত্রী নাট্যকার জিনাত হাকিম ও সন্তান রেদওয়ান হাকিমের। শ্বশুরবাড়িতে থাকা মেয়ে নাযার রিপোর্ট নেগেটিভ আসে। বর্তমানে আজিজুল হাকিম ছাড়া বাকিরা সুস্থ আছেন।

গেলো ১২ নভেম্বর হাসপাতালে ভর্তি হন আজিজুল হাকিম। সেখানে অবস্থার অবনতি হলে পরদিন লাইফ সাপোর্টে নেয়া হয় তাকে।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি